ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন


রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে এ দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।’

তিনি আরও বলেছেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।

আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

অধ্যাপক ইউনূস বলেন, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে-এই প্রত্যাশা রাখি। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে আমি সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর জানাজা শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরলেন দীপু মনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


স্বামীর জানাজা শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরলেন দীপু মনি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরে গেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়।

এরপর, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।

এই বিষয়ে নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

আরও পড়ুন, কনসার্ট বন্ধ করাটা কিশোরগঞ্জ সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে: গণঅধিকার নেতা।

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশগ্রহণের জন্য দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান।

দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়।

প্যারোলে মুক্তির পর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন দীপু মনি। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিয়ে মুফতি গিয়াস উদ্দিন তাহেরির বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিয়ে মুফতি গিয়াস উদ্দিন তাহেরির বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া সদরের ধর্মীয় স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি, যিনি আহলে সুন্নাত ওয়াল জামা'আতের নেতা।

সম্প্রতি ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, "যার যার ধর্ম ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার বৈষম্যের শহর ব্রাহ্মণবাড়ীয়া।" তিনি দাবি করেন যে ব্রাহ্মণবাড়িয়া সদরে ধর্মীয় ফ্যাসিবাদকে কতিপয় প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক সুবিধাভোগী প্রশ্রয় দিয়েছেন।

মুফতি তাহেরি তার পোস্টে আরও বলেন, দিনশেষে সবাই কতিপয় ধর্মীয় ফ্যাসিবাদীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন।

তিনি ধর্মীয় ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়াকে সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামা'আত-ব্রাহ্মণবাড়িয়া বদ্ধপরিকর বলেও উল্লেখ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ‘জর্জ ওয়াশিংটন’ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ‘জর্জ ওয়াশিংটন’ মোতায়েন

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে অস্থিরতার প্রেক্ষাপটে, বিমানবাহী রণতরি 'ইউএসএস জর্জ ওয়াশিংটন' মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট প্রকাশ করে সেন্টকম জানিয়েছে, 'জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ' গতকাল সেন্টকমের আওতাধীন অঞ্চলে পৌঁছেছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী মধ্যপ্রাচ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এর আগে, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে অবস্থানরত সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্য এবং রসদ সংকটের বিষয়ে খবর সামনে আসে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ২৪ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ২৪ আগস্ট

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬: ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার রায় হাইকোর্ট আগামী ২৪ আগস্ট ঘোষণা করতে যাচ্ছে।

এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ শেষ হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রায়ের দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আসামী পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ শিশির মনির এবং অন্যান্য আইনজীবীরা।

২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় রায় প্রদান করে। সেই রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদরাসা শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদরাসা ছাত্র নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মণি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম এবং মহি উদ্দিন শাকিল।

দেশে নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু নির্মম ঘটনার প্রেক্ষিতে এই মাামলার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং আপিল শুনানির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন। এই বিশেষ বেঞ্চের মামলাগুলো পরিচালনা করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়ে একটি টিম গঠন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%