ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ঝিকরগাছায় ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ


ঝিকরগাছায় ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ

যশোরের ঝিকরগাছার রঘুনাথনগর এইচএসসি পরীক্ষা কেন্দ্রে রোববার ১৯ জুলাই ভুল এমসিকিউ (বহুনির্বাচনি অভীক্ষা) প্রশ্ন পত্র বিতরণ করার অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ আব্দুল ওহাবকে আটক করলেও, সন্ধ্যার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টির প্রথম পত্রের এমসিকিউ "গ" সেটের প্রশ্নের বদলে দ্বিতীয় পত্রের "গ" সেট প্রশ্ন বিতরণ করা হয়। পরীক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানালে প্রশ্নগুলো পরীক্ষা কক্ষ থেকে ফিরিয়ে নেয়া হয়। এরপর প্রশ্নের প্যাকেটে থাকা প্রথম পত্রের এমসিকিউ "গ" সেট প্রশ্ন দিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ঘটনার খবর পেলে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ পরীক্ষা কেন্দ্রে এসে ঘটনার তদন্ত করেন। এ ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ উল্লেখ করেছেন,

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। যশোর জেলা প্রশাসক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস ছালামের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এমপি বাচ্চু মোল্লার উদ্যোগে

দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:২২ এম


দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে।  এই উন্নয়ন কাজটি দৌলতপুরের নির্বাচিত বৃহত্তর কুষ্টিয়ার ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর থেকে বিপুল ভোটে নির্বাচিত একমাত্র বিএনপি দলীয় সংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে সম্পন্ন হয়েছে।  রোববার দুপুরে সংসদ সদস্য আলহাজ্ব রেজ আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার তৌহিদুল হাসান তুহিন। এছাড়া বিএনপি নেতৃবৃন্দ সহ অন্যরা চিকিৎসকগণের উপস্থিতি ছিল।  সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা জানান, চিকিৎসা সেবার মান উন্নত করতে ডাক্তারদের রোগীদের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধহাটা কেজি স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:৩২ এম


বুধহাটা কেজি স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালনা করেন অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ ঢালী, আলহাজ্ব কামরুল ইসলাম, অবঃ প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, জিএম আমিনুর রশিদ, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, আবু সালেহ, জিএম লাল মাহমুদ, কৃষ্ণ মণ্ডল বৈদ্য এবং জয়নুল আবেদিন।

অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উম্মে হাবিবা ট্যালেন্টপুলে এবং ইসমিকা আফরিন রুকু সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় অতিথিবৃন্দ তাদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি নতুন বিশ্বরেকর্ড গড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৩ এম


মেসি নতুন বিশ্বরেকর্ড গড়লেন

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে লড়াই করছে। এই ম্যাচ খেলতে নেমে তিনি নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। মেসি এখন প্রথম পুরুষ ফুটবলার যিনি বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে তিনবার নামছেন।

এর আগে, ব্রাজিলের কাফু তিনটি ফাইনালে খেলেছেন, তবে তিনি সব ম্যাচে শুরুর একাদশে ছিলেন না।

এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশের গড় বয়স হলো ৩০ বছর ১০১ দিন। এটি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গড় বয়সের একাদশ। এর আগে ১৯৬২ সালে, চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ২১৬ দিন, সেটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি। সেবার ব্রাজিল বিশ্বকাপটি জিতেছিল, আর্জেন্টিনাও নিশ্চয়ই তাদের পদাঙ্ক অনুসরণ করতে চায়!

আর্জেন্টিনার আটজন খেলোয়াড় ২০২২ সালে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালেও শুরুর একাদশে ছিলেন। তারা হলেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়াল রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

অন্যদিকে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা একাদশে যারা রয়েছেন, তারা হলেন— এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৪ এম


বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে মুখোমুখি  আর্জেন্টিনা ও স্পেন

বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন, যারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। স্প্যানিয়ার্ডরা প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে, আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় দুই দল মুখোমুখি হতে যাচ্ছে।

টুর্নামেন্টের ফেভারিট হিসেবে মাঠে নেমেছে স্পেন, যারা টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে আসার কৃতিত্ব দেখিয়েছে। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে, ইউরো চ্যাম্পিয়নরা এত ভালো ফুটবল উপহার দিচ্ছে যে তারা প্রতিপক্ষকে মাঠে কোণঠাসা করে দেয়।

যদি তারা এই ম্যাচ জিতে যায়, তাহলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ নিজেদের ঘরে নিয়ে আসার সুযোগ পাবে। তারা এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

অন্যদিকে, ২০২২ সালের বিশ্বচাম্পিয়ন দল আর্জেন্টিনা এবার সহজে ফাইনালে পৌঁছাতে পারেনি। কেপ ভার্ডে, মিশর, সুইজারল্যান্ড এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠোর লড়াইয়ের পর তারা ফাইনালে এসেছে। প্রতি ম্যাচেই মেসির গোল, অ্যাসিস্ট এবং অসাধারণ পারফরম্যান্স তাদের সফলতার অন্যতম কারক। ফাইনাল ম্যাচেও মেসির জাদুকরী পারফরম্যান্স দেখার জন্য সমর্থকদের অপেক্ষা। যদি তারা এই ম্যাচ জিতে যায়, তাহলে তারা চতুর্থবারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%