১২:১১ পি.এম
চলচ্চিত্র জগতে বহু হিট সিনেমার নির্মাতা বর্ষীয়ান পরিচালক সুজিত গুহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত প্রায় ১৫ দিন আগে তাকে যাদবপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এমনটাই জানিয়েছে ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা।
আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
৭৬ বছর বয়সী এই পরিচালক বর্তমানে আগের তুলনায় কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা।
তবে স্মৃতিলোপজনিত সমস্যাও দেখা দিয়েছে।
তিনি নিজের বাড়ি চিনতে না পারার পাশাপাশি হাতেগোনা কয়েকজন প্রিয়জনকেই চিনতে পারছেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপ নেবে সরকার
মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়।
বয়সজনিত কারণে আগে থেকেই তার অল্পমাত্রার আলঝাইমার ছিল, যা এই অসুস্থতার পর আরও বেড়েছে।
সঙ্গীত পরিচালক সূর্যজ্যোতি রাজা আনন্দবাজার পত্রিকাকে জানান, সুজিত গুহ এখন আগের চেয়ে ভালো আছেন।
তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু
তবে তার স্মৃতিশক্তি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দাদামণি, অমরসঙ্গী, অমর প্রেম, মনে মানে নাসহ একাধিক জনপ্রিয় সিনেমার পরিচালক ছিলেন সুজিত গুহ।
বিশেষ করে অমরসঙ্গী ছবির গান ‘চিরদিনই তুমি যে আমার’ আজও জনপ্রিয়।
বহু অনুষ্ঠানে এই গান গাইতে দেখা যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন: সালমানের সঙ্গে বিরোধেই ধ্বংস হয়েছে বিবেকের ক্যারিয়ার!
তবে দীর্ঘদিন ধরেই তিনি নতুন কোনো সিনেমা পরিচালনা করতে পারেননি।
ঘনিষ্ঠদের মতে, কাজ করতে না পারার কষ্ট ও মানসিক চাপ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল।
সূর্যজ্যোতি রাজা বলেন, তিনি সবসময় ছবি বানাতে চাইতেন।
কিন্তু তা করতে না পারার যন্ত্রণা তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়।
আরও পড়ুন: বরগুনায় নিখোঁজের দুই দিন পর ৮ বছরের শিশুর লাশ উদ্ধার
যা তার শারীরিক অবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।
বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সুজিত গুহ।
তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।
চিকিৎসকরা আশা করছেন, সঠিক চিকিৎসা ও পরিচর্যায় তিনি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন।
আরও পড়ুন: বাংলাদেশের বকেয়া বিদেশি ঋণ ১৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে
সম্প্রতি আর্টিস্ট ফোরামের একাধিক বৈঠকেও তাকে দেখা গiałছেল এবং নতুন করে সিনেমা পরিচালনার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল।
তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই স্বপ্ন আবার অনিশ্চয়তার মুখে পড়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন