ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

অপরাধের ধরন পাল্টালেও পুলিশের আধুনিকায়ন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী


অপরাধের ধরন পাল্টালেও পুলিশের আধুনিকায়ন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপরাধের ধরন পরিবর্তিত হলেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি।

তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

আরো পড়ুন

আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর

নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ কৃষক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে এবং প্রতিরোধের জন্য ডিজিটাল প্রযুক্তিতে আসতে হয়েছে। কিন্তু পুলিশকে আধুনিকায়ন করা এখনো সম্ভব হয়নি। থানা ও উপজেলা পর্যায়ে মডার্ন সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ক্রাইম রিপোর্টারদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের কাজ ঝুঁকি নিয়ে করা। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্ট করছেন, তাদের জন্য ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে।

আইনের সংশোধন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আইনের সংশোধন প্রয়োজন, কারণ প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে যায়। যুবসমাজের প্রায় প্রতিটি অপরাধের পেছনে জুয়া ও মাদকের প্রভাব রয়েছে।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের সম্মানী বাড়ল

তিনি আরও বলেন, অপরাধ কেন ঘটে তা নিয়ে আগে গবেষণা করতে হবে, পরে তা নির্মূল করে অপরাধ কমিয়ে আনতে হবে। এ বিষয়ে কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাইব্যুনালের রায় নিয়ে দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


ট্রাইব্যুনালের রায় নিয়ে দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মন্তব্য করার কারণে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এ আবেদন দায়ের করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত অবমাননার অভিযোগের মুখোমুখি হওয়া সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হলেন আইনজীবী হাসানুজ্জামান তুষার এবং আইনজীবী হাসান চৌধুরী। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছেন, বিচারালয়ের দেওয়া সর্বোচ্চ দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আদালত অবমাননাকর মন্তব্য করার কারণে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসাইল হামলার সতর্কবার্তায় ছাদ থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


মিসাইল হামলার সতর্কবার্তায় ছাদ থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলার সতর্কবার্তা পাওয়ার পর ভবনের ছাদ থেকে দ্রুত নিচে নামার সময় সৌরভ ইসলাম (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে জেদ্দায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর এলাকার আমির ইসলামের ছেলে। তিনি জেদ্দায় আলসাইন কোম্পানিতে কর্মরত ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সৌরভ একটি ভবনের ছাদে অবস্থান করছিলেন। এ সময় তার মোবাইলে মিসাইল হামলার সতর্কবার্তা আসে। এরপর তিনি ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন এবং এ সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।

সহকর্মীদের উদ্ধৃত করে পরিবারের সদস্যরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই সৌরভের মৃত্যু ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

 

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া গেছে। সৌরভের স্বজন তৌহিদুল ইসলাম ও কামাল মিয়া জানান, মিসাইল হামলার আশঙ্কায় দ্রুত ছাদ থেকে নামার সময় তার পায়ে একটি রশি পেঁচিয়ে যায়। এর ফলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।

সৌদি প্রবাসী সবুজ সরকার বলেন, হুতিদের হামলার পর থেকে সৌদির বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বাজানোর পাশাপাশি মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। বর্তমানে প্রবাসীরা সতর্ক অবস্থায় রয়েছেন। তবে সতর্কবার্তা পেয়ে তাড়াহুড়ো করে নামার সময় সৌরভ দুর্ঘটনায় নিহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। পুলিশের তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

 

জানা যায়, পাঁচ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান সৌরভ। গত বছর ছুটিতে দেশে এসে বিয়ে করেন তিনি। পরে আবার সৌদি আরবে ফিরে যান। আমির ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান ছিলেন সৌরভ।

সৌরভের বাবা আমির ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে সৌদি আরবে তার ছেলের সঙ্গে থাকা এক ব্যক্তি ফোন করে মৃত্যুর খবর দেন। তিনি কখনো ভাবেননি যে, একমাত্র ছেলেকে বিদেশের মাটিতে এভাবে হারাতে হবে। সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তিনি।

নিহতের স্বজনরাও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, সৌদি আরবে রায়পুরার এক প্রবাসী নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করা হলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

পর্তুগালের অভিবাসন আইন পরিবর্তনের ফলে বিদেশিদের জন্য রেসিডেন্স পাওয়ার নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন আইন অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের জন্য দেশটির অভ্যন্তরে আবেদন করার পূর্বের সুযোগ সীমিত করা হয়েছে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং সিআইটিই শিক্ষার্থীদের রেসিডেন্স পেতে ভিসার শর্তসহ আরও কিছু আইনি শর্ত পূরণ করতে হবে।

সরকারি গেজেটে ১০ সেপ্টেম্বর প্রকাশের পর ১১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর মাধ্যমে পর্তুগালের অভিবাসন আইনের আর্টিকেল ৯২-এর ৪ নম্বর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং সিআইটিই লেভেল ৪ কোর্সের শিক্ষার্থীদের আর্টিকেল ৯২-এর আওতায় বসবাসের অনুমতি পেতে রেসিডেন্স ভিসা থাকা আবশ্যক। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, বৈধ স্বাস্থ্যবীমা তথা অন্যান্য আইনি শর্তও পূরণ করতে হবে।

এর ফলে, নির্দিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের জন্য পর্তুগালের অভ্যন্তরে আবেদন করার সুযোগ সীমিত হয়েছে। তবে আর্টিকেল ৯২ পুরোপুরি বাতিল হয়নি; নতুন শর্তের অধীনে এটি কার্যকর রয়েছে।

নতুন আইনে রেসিডেন্স আবেদনের সিদ্ধান্ত সাধারণত ৯০ দিনের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা ৩০ দিন বাড়ানো হতে পারে।

এমন পরিস্থিতিতে, পর্তুগালে পড়াশোনা বা প্রশিক্ষণের জন্য আগ্রহীদের দেশ ছাড়ার পূর্বে সঠিক ভিসা, কোর্সের ধরন এবং রেসিডেন্স পাওয়ার যোগ্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিজি বোর্ডেনের সঙ্গে প্রেম, নাকি শুধুই কল্পনা? ব্রিজেট সুলিভানের পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


লিজি বোর্ডেনের সঙ্গে প্রেম, নাকি শুধুই কল্পনা? ব্রিজেট সুলিভানের পরিচয়

১৮৯২ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফল রিভারে ঘটে যাওয়া একটি জোড়া হত্যা আজও রহস্যময়। কুঠারের আঘাতে প্রাণ হারান লিজি বোর্ডেনের বাবা অ্যান্ড্রু বোর্ডেন এবং সৎমা অ্যাবি বোর্ডেন। ওই দিন বাড়িতে লিজি ছাড়া আর একমাত্র উপস্থিত ছিলেন পরিবারের পরিচারিকা ব্রিজেট সুলিভান।

এই তথ্যটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন।

নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘মনস্টার: দ্য লিজি বোর্ডেন স্টোরি’-তে এই আলোচিত হত্যাকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। সিরিজে ব্রিজেট সুলিভানের চরিত্রে অভিনয় করেছেন ভিকি ক্রিপস। তবে বাস্তবের এই পরিচারিকাকে হত্যাকাণ্ডের সাক্ষী হিসেবে নয়, বরং লিজি বোর্ডেনের সঙ্গে সম্ভাব্য প্রেমের সম্পর্কের গল্পও জনপ্রিয় সংস্কৃতিতে আলোচিত হয়েছে।

ব্রিজেট সুলিভানের জন্ম আয়ারল্যান্ডের কাউন্টি কর্কে। যুক্তরাষ্ট্রে আসার পর তিনি বিভিন্ন স্থানে বসবাস করেন। ১৮৯৩ সালের ৭ জুন আদালতে দেওয়া সাক্ষ্যে তিনি জানান, হত্যাকাণ্ডের আগে তিনি বোর্ডেন পরিবারের হয়ে প্রায় দুই বছর নয় মাস কাজ করেছেন।

তাঁর দায়িত্বের মধ্যে রান্না, কাপড় ধোয়া, ইস্ত্রি করা এবং ঘর পরিষ্কার করা অন্তর্ভুক্ত ছিল। লিজি ও তাঁর বোন এমা তাঁকে ‘ম্যাগি’ নামে ডাকতেন।

১৮৯২ সালের ৪ আগস্ট সকালে তিনি বাড়ির জানালা পরিষ্কার করছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বেলা ১১টার কিছুক্ষণ পর লিজি তাঁকে চিৎকার করে নিচে আসতে বলেন। লিজি জানান, তাঁর বাবা মারা গেছেন এবং কেউ বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করেছে। পরে ব্রিজেটকে চিকিৎসক ডেকে আনতে পাঠানো হয়।

লিজি বোর্ডেনের বাবা ও সৎমা হত্যার মামলায় ব্রিজেট সুলিভানের সাক্ষ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, হত্যার সময় তিনি কোনো অস্বাভাবিক শব্দ শোনেননি এবং বাড়ির আশপাশে কাউকে আসতেও দেখেননি।

লিজি বোর্ডেনের বিরুদ্ধে মামলা হলেও তিনি খালাস পান। হত্যাকাণ্ডের জন্য অন্য কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি।

তবে পরবর্তী সময়ে কিছু লেখায় ব্রিজেট সুলিভানকে সম্ভাব্য সহযোগী হিসেবেও উল্লেখ করা হয়। কিছু তদন্তকারী মনে করতেন, তিনি আদালতে সব কথা বলেননি। এমন দাবিও করা হয়েছে যে, জানালা পরিষ্কার করার সময় তাঁর কিছু বিষয় নজরে আসার কথা ছিল।

তবে এসব দাবি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। ব্রিজেট হত্যাকাণ্ডে সহযোগী ছিলেন—এমন কোনো প্রতিষ্ঠিত ঐতিহাসিক প্রমাণ নেই।

 

লিজি বোর্ডেন ও ব্রিজেট সুলিভানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এমন ধারণা বিভিন্ন উপন্যাস, চলচ্চিত্র ও সিরিজে উঠে এসেছে। ১৯৮৪ সালের ‘লিজি’ উপন্যাস, ২০১৮ সালের একই নামের চলচ্চিত্র এবং নেটফ্লিক্সের নতুন সিরিজেও এই সম্ভাবনা অনুসন্ধান করা হয়েছে।

তবে বাস্তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, এমন কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। ফলে সিরিজে দেখানো এই সম্পর্ককে ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য নয়, বরং কাহিনির একটি সম্ভাব্য ব্যাখ্যা বা নাটকীয় উপস্থাপনা হিসেবে দেখা যায়।

 

হত্যাকাণ্ডের কয়েক বছর পর, ১৮৯৭ সালে ব্রিজেট সুলিভান মন্টানার অ্যানাকোন্ডায় চলে যান। ১৯০৫ সালে তিনি জন সুলিভানকে বিয়ে করেন। জীবনের দীর্ঘ সময় তিনি সেখানেই কাটান।

১৯৪৮ সালের মার্চে মন্টানার বাট শহরের একটি কাউন্টি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল প্রায় ৮১ বছর।

উল্লেখ্য লিজি বোর্ডেনের পরিবারের হত্যাকাণ্ডের রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। আর সেই রহস্যের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ব্রিজেট সুলিভানকে ঘিরে বাস্তব ইতিহাস ও জনপ্রিয় সংস্কৃতির গল্প—দুই-ই নতুন করে আলোচনায় এসেছে নেটফ্লিক্সের সিরিজে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%