ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে


যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে

যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তিতে সই করার কিছু সপ্তাহ পর ফের সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে শুরু হওয়া এই নতুন উত্তেজনায় ইরানে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়ে দিয়েছে, তেহরানের ওপর চাপ প্রয়োগ করা হলে বিশ্বজুড়ে জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৬ জুলাই থেকে দেশটিতে চালানো মার্কিন হামলায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি মানুষ। মূলত, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে গুলি চালানোর পর যুক্তরাষ্ট্র নতুন করে এই হামলা শুরু করে। মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তু ছিল মূলত ইরানের দক্ষিণ উপকূলে, তবে দেশের অন্যান্য অংশেও তারা আঘাত হেনেছে।

হামলার কড়া জবাব দিয়ে তেহরানও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ইরানের ইসলামি বিপ্লবী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান কমান্ডারের মুখপাত্র হামিদ রেজা মোকাদ্দামফার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সমুদ্রপথ ও অর্থনৈতিকভাবে তেহরানের ওপর মার্কিন সামরিক চাপের পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি উল্লেখ করেছেন, এই চাপ বিশ্বব্যাপী অর্থনীতি ও জ্বালানি খাতে ছড়িয়ে পড়বে। এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের দেশগুলোতেও অনুভূত হবে।

আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০

ইরানের বার্তা সংস্থা তাসনিমকে মোকাদ্দামফার আরও জানিয়েছেন, আঞ্চলিক ও বৈশ্বিক সমীকরণে ‘হরমুজ প্রণালি’ এবং ‘বাব আল-মান্দেব’ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পথ। এই পথগুলোর রয়েছে বৈশ্বিক জ্বালানি, বাণিজ্য এবং নিরাপত্তার ভারসাম্যের ওপর প্রভাব ফেলার সক্ষমতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এটি সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


এটি সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিস্টের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে, সেই রক্তের আলপনা মাড়িয়ে আবার সে এ দেশে রাজনীতি করবে—এটা কী করে সম্ভব? এটি সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে। শেখ হাসিনা যদি এ দেশে ফেরত এসে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের যে উত্তরসূরি আছে, টিক্কা খানের যে উত্তরসূরি আছে, তাদেরও আনতে হবে।’

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী। এই অনুষ্ঠানের আয়োজন করে যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস বাস্তবায়ন কমিটি।

ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের কথা তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, কোনো ফ্যাসিস্ট শাসকের পতনের পর তাকে আর ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না। শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না।

বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব বলেন, শিশু, কিশোর ও তরুণ হত্যার দায় কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। ইতিহাসে হিটলার কিংবা মুসোলিনির মতো শাসকদের পতনের পর তাদের রাজনৈতিক ধারাও আর ফিরে আসতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণ রক্তপাত ও দমন-পীড়নের রাজনীতি মেনে নেয় না।

ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী মত দমনে ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, মানুষের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। তাদের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করা।

বিএনপির এই নেতা বলেন, ‘এখন কেউ কেউ দেখি টক শোতে একটু একটু করে গলার আওয়াজ করছে, এই শেখ হাসিনার আমলে এই হয়েছে, সেই হয়েছে এত উন্নতি হয়েছে। কেন একটা বড় দল তাকে কেন ইয়ে (নিষিদ্ধ) দেওয়া হবে, রাজনীতি করার সুযোগ পাবে না, শেখ হাসিনার চলে আসতে হবে, শেখ হাসিনা যদি এতই পাওয়ারফুল হন, তে পালালেন কেন?’

এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘মইন ইউ আহমেদ, ফখরুদ্দীন আহমদ সাহেব কত চেষ্টা করেছে, থ্রেট করেছে, হুমকি দিয়েছে, নিজে বছরের পর বছর জেল খেটেছেন তবুও শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেননি, ওনার অন্যায় আবদারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া। আপনি তো সেই দৃষ্টান্ত রাখেননি।’

বক্তব্যে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি করা দলটির আদর্শিক অবস্থান নিয়ে তার প্রশ্ন রয়েছে। ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও আত্মত্যাগের যে শিক্ষা রয়েছে, জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘গোটা দেশের জনগণ স্বাধীনতার পক্ষে, আপনারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করলেন ’৭১ সালে। ’৮৬ সালে আপনারা হাসিনার সঙ্গে গিয়ে এরশাদের অধীনে নির্বাচন করলেন। অথচ অঙ্গীকার ছিল এরশাদবিরোধী আন্দোলনের। ৫ আগস্টের পরে বলে দিলেন, আমরা আওয়ামী লীগের সব মাফ করে দেব। আবার বললেন, ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব।’

রাজনৈতিকভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে গিয়ে জামায়াতে ইসলামী বারবার নিজেরাই সংকটে পড়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে দলটির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রিজভী বলেন, ‘আপনারা (জামায়াত) সম্পর্ক গড়ে তুলুন, আপত্তি নেই। কিন্তু বলুন, আপনারা কি আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেন? আমাদের সার্বভৌমত্বে বিশ্বাস করেন? আমাদের গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাস করেন?’

জুলাই সনদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়িত হবেই।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

​মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে কৃষক স্মার্ট কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) স্থানীয় দক্ষিণ বড়মাছুয়া এলাকার (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ১২৯, পিরোজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: রুহুল আমীন দুলাল।

বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব‌্য রাখেন প্রধান অতিথি মঠবাড়িয়া সাংসদ মোঃ রুহুল আমীন দুলাল, কৃষি কর্মকর্তা কামরুননেসা সুমি, পৌর বিএনপির সাবেক আহবায়ক কে এম হুমায়ুন কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে এম নিজামুল কবীর মিরাজ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনার এই উদ্যোগ একটি মাইলফলক। স্মার্ট কার্ড পাওয়ার পর কৃষকরা কৃষি উপকরণ সহায়তা, সরকারি প্রণোদনা ও ঋণ সুবিধাসহ কৃষি সংক্রান্ত সব সেবা অত্যন্ত দ্রুত ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি উন্নয়নের পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যা চীনে উচ্চ শিক্ষা, চাকুরি ও ব্যবসায়িক সম্ভাবনা এবং উন্নত চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে। শনিবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ার এই সেমিনারের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উক্ত করেন, বর্তমান বিশ্বে উচ্চ শিক্ষা, ব্যবসা, চাকরি ও উন্নত চিকিৎসা এই চারটি ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বিদেশে শিক্ষা গ্রহণ, কর্মসংস্থান, ব্যবসায়িক সম্প্রসারণ কিংবা উন্নত চিকিৎসা সব ক্ষেত্রেই সঠিক তথ্য, স্বচ্ছ প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই সেমিনার শুধু চিকিৎসা নয়, বরং উচ্চ শিক্ষা, ব্যবসা ও চাকরির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে এবং রাজশাহীর মানুষের জন্য কার্যকর তথ্য ও দিকনির্দেশনা প্রদান করবে।

তিনি আরো বলেন, রাজশাহী শিক্ষানগরীর পরিচিতি রয়েছে। আমরা চাই আগামীতে স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলতে। এর জন্য বিশেষায়িত হাসপাতালের প্রয়োজন রয়েছে। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হলে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

সেমিনারে চীনে উচ্চ শিক্ষার বিভিন্ন সুযোগ, শিক্ষার্থী ভিসা, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, আধুনিক চিকিৎসাসেবা, মেডিকেল ভিসা এবং ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

এছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে একটি দল দুর্বৃত্ত। শনিবার (১৮ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এদিন ভোর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জুলাই স্মৃতিস্তম্ভের পাশে কিছু পোড়া কাপড় এবং ছাই পড়ে রয়েছে। তবে স্মৃতিস্তম্ভের মূল কাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

এছাড়া জানা গেছে, আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে লেখা পড়া শেষে প্রায় চার মাস আগে স্ত্রীসহ মালয়েশিয়া পাড়ি জমান সাদিক। পড়াশুনার সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে (বর্তমানে নিষিদ্ধঘোষিত সংগঠন) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার মাহমুদপুর ইউনিয়নে হওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) এবং অঙ্গ সংগঠনের মিছিলে, সভা-সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন সাদিক।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং পুলিশ।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা আগে থেকেই এমন ঘটনার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু এরপরও ভোর রাতে দুর্বৃত্তরা এসে স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। প্রতিবাদ হিসেবে আজ সন্ধ্যায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে।

এদিকে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।

কথা হলে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%