ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা


নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁর সীমান্ত দিয়ে আবারও নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৪ জুন) ভোর রাতের দিকে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

তিনি জানান, ভোররাতের দিকে আদাতলা বিওপির আওতায় পাতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি। এ সময় সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেয়া হয়। পরে জানা যায় তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ। বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তাদের সংখ্যা মোট ৯ জন, এর মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, তারা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। তাদেরকে ঘিরে বিজিবির কড়া প্রহরা রয়েছে।

এর আগে, গত ৫ জুন একই সীমান্তের কলমু ডাঙ্গা এলাকায় ১৭ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। পরে তাদের পুশ ব্যাক করে বিজিবি।

আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধ দমনে বিএমপির অভিযান: একদিনে ২৭ জনকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১০:১৪ এম


অপরাধ দমনে বিএমপির অভিযান: একদিনে ২৭ জনকে আটক

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বুধবার (২৪ জুন ২০২৬) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ জুন ২০২৬ তারিখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। সেই অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলায় (পূর্বের মামলাসহ) ২২ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সব মিলিয়ে মোট ২৭ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএমপি জানাচ্ছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে এপেক্স হোল্ডিংসের চারটি কারখানা বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১০:১৭ এম


গাজীপুরে এপেক্স হোল্ডিংসের চারটি কারখানা বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এপেক্স হোল্ডিংস লিমিটেডের অধীনে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্ত শ্রমিকদের সার্ভিস বেনিফিট–সংক্রান্ত দাবির প্রেক্ষাপটে গৃহীত হয়েছে। পরিস্থিতি সৃষ্টির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কর্তৃক এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

সম্প্রতি এপেক্স হোল্ডিংস লিমিটেডের প্রশাসন এবং মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স লন্ড্রি মিলস লিমিটেড ও এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড—এই চারটি কারখানার শ্রমিকদের একটি অংশ ১০ বছর চাকরি সম্পন্নকারীদের জন্য ১৫ মাসের এবং ৫ বছর চাকরি সম্পন্নকারীদের জন্য ৭ মাসের মূল মজুরি সার্ভিস বেনিফিট হিসেবে দেওয়ার দাবি জানাইছিল।

শ্রমিকদের এই দাবির পরিপ্রেক্ষিতে ১৫ জুন কারখানার নিটিং ফ্লোরে শ্রমিক প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং বিজিএমইএর প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিআইএফই জানায়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সার্ভিস বেনিফিট পরিশোধ করতে হবে।

এরপর ২০ জুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে পৌঁছায় যে, বর্তমানে প্রচলিত সার্ভিস বেনিফিট সুবিধা আগের মতোই বহাল থাকবে। তবে শ্রমিকদের দাবি করা অতিরিক্ত সার্ভিস বেনিফিট দেওয়া প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। তারা শ্রম আইন মেনে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

তবে, বিজ্ঞপ্তিতে দাবী করা হয়েছে, গতকাল শ্রমিকদের একটি অংশ আইনবহির্ভূত দাবি আদায়ের উদ্দেশ্যে উৎপাদন কার্যক্রম বন্ধ করে কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী চারটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২২ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাগুলোর সব কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা আবার চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা করেও সমঝোতায় পৌঁছানো যায়নি। এ কারণে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করেছে। তবে কারখানা এলাকায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাসহ ১০ আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১০:২১ এম


শেখ হাসিনাসহ ১০ আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের

দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ আসামিকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুদক। তালিকায় হাসিনা পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা রয়েছেন। টিআইবি মনে করে, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আসামিদের দেশে ফেরানো সম্ভব হবে।

সম্প্রতি দুর্নীতি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ইতোমধ্যে তাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব নথিপত্র পাঠিয়েছে দুদক।

এমন পরিস্থিতিতে দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা আবারও আলোচনা গ্রহণ করেছে।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে।

এছাড়া, লন্ডনে অনেক সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী এবং দুই ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি বলেও জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক কারণে আসামীদের বিদেশ থেকে ফেরানো কঠিন হলেও, দুর্নীতির সুনির্দিষ্ট মামলায় ফিরিয়ে আনা তুলনামূলকভাবে সহজ।

এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন মঞ্জুর হলেও, আইনি জটিলতার কারণে এখনো ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১০:২৪ এম


চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (২৩ জুন) সংবাদ সম্মেলনে বলেছেন যে, ওয়াশিংটন হরমুজ প্রণালীতে ইরানের কোনো টোল বা শুল্ক আদায় কখনোই মেনে নেবে না। এদিকে, এই গুরুত্বপূর্ণ জলপথ, পারমাণবিক পরিদর্শন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে সৃষ্ট বিরোধ ইরান যুদ্ধ অবসানের আলোচনায় প্রাথমিক পর্যায়েই টানাপোড়েনকে বাড়িয়ে দিয়েছে।

সংঘাত বন্ধ করতে গত সপ্তায় ওয়াশিংটন ও তেহরান একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে এবং সুইজারল্যান্ডে প্রথম দফার আলোচনা শেষ করেছে। এর ফলে নিষেধাজ্ঞা শিথিলকরণ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজের ভবিষ্যৎ নিয়ে ৬০ দিনের আলোচনা পর্ব শুরু হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি যুদ্ধ শুরু হলে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যার ফলে সামুদ্রিক যান চলাচল রুদ্ধ হয়ে যায় এবং বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যায়। তবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে নতুন করে যানবাহন চলাচল বাড়তে শুরু করেছে।

কিন্তু, ইরান বারবার বলে আসছে যে, তারা এই জলপথের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে।

মঙ্গলবার তেহরান ও ওমান এক যৌথ বিবৃতিতে জানায়, তারা এই বাণিজ্য পথের প্রশাসন এবং পরিষেবার জন্য ধার্যকৃত মূল্য খতিয়ে দেখবে এবং একই সাথে প্রণালীটির ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবিতে অটল থাকবে।

তবে, সংযুক্ত আরব আমিরাতে একটি আঞ্চলিক সফরের শুরুতে রুবিও মন্তব্য করেন, ওয়াশিংটন এ ধরনের যেকোনো পদক্ষেপ মেনে নেবে না।

তিনি বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক জলপথ। কোনো দেশই একটি আন্তর্জাতিক জলপথে টোল বা মাশুল আরোপ করতে পারে না।’

তেহরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ এর আগে বলেছিলেন, হরমুজ প্রণালী তেহরানের অধীনে পরিচালিত হবে। তিনি সেখানে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য উভয় পক্ষ সম্মত হলেও, বলেছিলেন যে, এটি যুদ্ধ-পূর্ববর্তী স্থিতাবস্থা ‘কখনোই ফিরবে না’ দরকার নেই।

এদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কূটনীতি পুরোদমে শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মধ্যস্থতাকারী পাকিস্তান সফর করেন, রুবিও উপসাগরীয় মিত্রদের সঙ্গে সফর শুরু করেন এবং লেবানন ও ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আরও সরাসরি আলোচনা শুরু করার কথা জানান।

কিন্তু, তেহরান ইঙ্গিত দিয়েছে যে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো চূড়ান্ত নিষ্পত্তির অংশ হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%