প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভিসা এবং গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নীতির আওতায়, মার্কিন অভিবাসন কর্মকর্তারা অসম্পূর্ণ বা পর্যাপ্ত নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদন সরাসরি বাতিল করে দিতে পারেন, অতিরিক্ত তথ্য চাওয়া ছাড়াই। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের একটি প্রতিবেদন থেকে জানা গেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আবেদনকারীদের আবেদনের সময় নিজস্ব যোগ্যতা প্রমাণ করতে হবে। প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হলে, মার্কিন অভিবাসন কর্মকর্তারা আবেদন বাতিল করতে পারবেন, রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) জারি না করেই। সংস্থাটি জানিয়েছে যে, প্রতিটি অভিবাসন সুবিধার আবেদনের ফরম ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যাতে আবেদনকারীরা শুরু থেকেই পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে পারেন। ইউএসসিআইএসের মতে, নতুন নীতিটি অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিএইচএসের দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা প্রগাঢ়ভাবে চিত্তাকর্ষকভাবে জোরদার করবে এবং ভিত্তিহীন আবেদন জমা দেওয়া আরও কঠিন করে তুলবে। এই নীতির ফলে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া একটি নীতির পরিবর্তন হচ্ছে। আগের নীতিতে আবেদন অসম্পূর্ণ বা প্রয়োজনীয় প্রমাণের ঘাটতি থাকলেও কর্মকর্তাদের আরএফই পাঠাতে উৎসাহিত করা হতো। ইউএসসিআইএসের দাবি, আগের নীতির কারণে অসম্পূর্ণ বা গুরুতর ত্রুটিযুক্ত আবেদন অন্যান্য অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তিতে দেরি ঘটাচ্ছিল। কিছু আবেদনকারী কর্মসংস্থানের অনুমতির মতো সংশ্লিষ্ট অভিবাসন সুবিধার সঙ্গে যুক্ত তথাকথিত ‘প্লেসহোল্ডার’ আবেদন জমা দেওয়ার সুযোগ পেতেন। সংস্থাটি জানিয়েছে, সংশোধিত নীতির মাধ্যমে উপযুক্ত ক্ষেত্রে কর্মকর্তাদের আরএফই বা এনওআইডি ছাড়াই আবেদন বাতিল করার ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। ইউএসসিআইএসের মতে, এ নতুন নীতি সংস্থার সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াতে সাহায্য করবে এবং ভিত্তিহীন আবেদন দাখিল ঠেকাতে সহায়তা করবে। নতুন নীতিমালা বুধবার (৫ আগস্ট) জারির পর তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বিদ্যমান বিধি বা ইউএসসিআইএসের নীতিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা এর পর দাখিল করা কিংবা ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে নতুন এই নীতিমালা প্রযোজ্য হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন