০৬:৪৫ পি.এম
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব পরিত্যক্ত অবস্থায় ৮৮৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী মডেল থানার হরিসংকরপুর গ্রামের বড়গাছীর নদীর চর এলাকা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।
রবিবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে ৫ শতাধিক প্রতিযোগী নিয়ে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর
র্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারী ওই এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৮৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন