প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে একটি শিশুও রয়েছে। মঙ্গলবার, গাজার বিভিন্ন স্থানে এই হামলাগুলো চালানো হয়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরের পূর্বে একটি তাঁবুতে অবস্থানরত ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। একই এলাকার পূর্বে আরেক ফিলিস্তিনি ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করা হয়।
এছাড়া, খান ইউনিস শহরে পরিচালিত একটি ড্রোন হামলায় ৫০ বছর বয়সী একজন ব্যক্তি নিহত হন। বেইত লাহিয়া এলাকায় আরেকটি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন এবং এক শিশু গুরুতর আহত হয়। অন্যদিকে, রাফাহ শহরে ইসরায়েলি গুলিতে আরেক ফিলিস্তিনি নিহত হন; পরে তার মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, গত দুই সপ্তাহ আগে উত্তর গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়া ষষ্ঠ এক ফিলিস্তিনি ব্যক্তি মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন