০৮:০১ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ অনুষ্ঠানে সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সুমন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আরিফুর রহমান শাহিন।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে ফুল, সম্মাননা স্মারক এবং উপহারসামগ্রী প্রদান করা হয়।
এ সময় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত মোছা. শিফা বিনতে সাঈদ সংসদ সদস্যের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। তিনি এ অর্জনে আনন্দ প্রকাশ করেন।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
শিফা বিনতে সাঈদের বাবা মো. সাইদুর রহমান, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং মা মোছা. বিলকিছ খাতুন (বিএসসি), ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তারা জানিয়েছেন, শুধু তাদের মেয়ের জন্য নয়, দেশের সব মেধাবী শিক্ষার্থীর সফলতা ও কল্যাণ কামনা করে তারা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন