০৬:৩৬ পি.এম
যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য জরুরি সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রমের জন্য প্রায় ৮৮৩ দশমিক ৬ মিলিয়ন ইউরো, যা প্রায় ১০০ কোটি মার্কিন ডলার, বরাদ্দের একটি নতুন উদ্যোগ ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে। এই খবরটি আল-জাজিরার মাধ্যমে জানানো হয়েছে।
'টিম গাজা ইনিশিয়েটিভ' নামে পরিচিত এই কর্মসূচির ঘোষণা বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতা গোষ্ঠীর বৈঠকে দেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে যে, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকার মানুষের জন্য চলমান এবং পরিকল্পিত প্রাথমিক পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে এ উদ্যোগ যথেষ্ট সহায়তা প্রদান করবে।
এই উদ্যোগের আওতায় ইউরোপের ১২টি দেশের পাশাপাশি জাপান, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকও অংশ নিচ্ছে বলে ইউরোপীয় কমিশন উল্লেখ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক শীর্ষ প্রতিনিধি কাজা কালাস এক বিবৃতিতে বলেন ফিলিস্তিনি জনগণের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য অংশীদার হল ইউরোপীয় ইউনিয়ন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
তিনি আরও উল্লেখ করেন, গাজার মানুষের মৌলিক চাহিদা পূরণ, পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে ধারাবাহিক আর্থিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া ফিলিস্তিনিদের নেতৃত্বেই এগিয়ে নেয়া উচিত। তবে এই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন অপরিহার্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন