০৯:৪৪ পি.এম
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নকে বিভক্ত করে নতুন পশ্চিম ইউনিয়নের নাম ‘বুধুন্ডা ইউনিয়ন’ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী রোববার (১৮ অক্টোবর) দুপুরে বুধুন্ডা-বাতাপুকুরিয়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে স্থানীয় জনগণ অবহেলিত রয়েছেন। বৃহত্তর বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া চলছে। তবে তারা আশা করছেন, এর ফলে স্থানীয় জনগণের উন্নয়ন ও নাগরিক সেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই শিশুর
এলাকাবাসীর দাবি, নতুন পশ্চিম ইউনিয়নের নাম ‘বুধুন্ডা ইউনিয়ন’ হতে হবে। তাদের মতামত হলো, বুধুন্ডা এলাকার নামেই নতুন ইউনিয়ন প্রতিষ্ঠা করা হলে স্থানীয় ঐতিহ্য, পরিচয় এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মনির হোসেন, শহীদ ভূঁইয়া, ওয়াদুদ মেম্বার, আলমগীর হোসেন, জাকির হোসেন, ইউসুফ বকাউল, চন্দু মুন্সী, জহির মোল্লা, আনোয়ার মোল্লা, কামাল প্রধান, রিহান প্রধান কুদ্দুস, আরিফ হোসেন, নেছার আহমেদ, সোহেল মুন্সী, রবিউল, বাসার প্রধান, রমিজ উদ্দিন পাটোয়ারী, জাকির হোসেন, সৈয়দ শাহিন এবং আবু তাহের বাবু প্রমুখ।
বক্তারা মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বুধুন্ডা ইউনিয়ন প্রতিষ্ঠা এবং নতুন ইউনিয়নের নাম ‘বুধুন্ডা ইউনিয়ন’ নির্ধারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীর যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন