১০:৫২ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তিনি একই সঙ্গে আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি।’ এসময় তিনি আরও জানান, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হবে।
২০২০ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট’ (ক্যাটসা)-এর আওতায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি দেশটিকে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও বাদ দেয়া হয়।
আরও পড়ুন: শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ র্যালি
আঙ্কারা শুরু থেকেই এই সিদ্ধান্তকে অন্যায্য ও অবৈধ বলে দাবি করে আসছে।
এদিকে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্প তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন। তবুও এ ধরনের চুক্তি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন এবং কংগ্রেসের অনুমোদনসংক্রান্ত কিছু বাধা এখনও রয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন