প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকার ডেঙ্গু প্রধান বাড়ির বাসিন্দা মো. আরমান মিয়ার বড় ছেলে মো. সাজ্জাদ মিয়া (১৬) ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (গত রাত) লক্ষ্মীপুর এলাকায় একদল ছিনতাইকারী সাজ্জাদের পথরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাজ্জাদ বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয়দের অভিযোগ, ভৈরবে দীর্ঘদিন ধরেই ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বেড়েছে। তারা এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, নিহত সাজ্জাদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্বজন ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন