প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : সংসদ সদস্য সরোয়ার আলমগীর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এই দেশকে নতুনভাবে গড়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু পলাতক ফ্যাসিস্টরা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আজ ফটিকছড়ির আব্দুল্লাহপুরে শকামুণি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবরদানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সরোয়ার আলমগীর আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসন থেকে বাংলাদেশে ফিরে আসার দিন বলেছিলেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই মিলে বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশি হিসেবে দেশকে গড়ে তুলব। তাই আমাদের ঐক্যবদ্ধ না হলে, প্রধানমন্ত্রীর সেই ভিশন বাস্তবায়ন করা সম্ভব হবে না।’
তিনি উল্লেখ করেন, ফটিকছড়িতে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নকাজ অব্যাহত রয়েছে। আজ এই বৌদ্ধ বিহারে অনুদান প্রদান করা হয়েছে। ধারাবাহিকভাবে সকল বিহারকে উন্নয়নের আওতায় আনা হবে।
ভদন্ত প্রিয়দর্শী মহাথেরির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আবদুল্লাহপুর শকামুণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যলংকার ভিক্ষু। অনুষ্ঠানে বাবু সাগর বড়ুয়া ও বাবু টিপন বড়ুয়া যৌথভাবে সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, জাফাতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু উদ্দিন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন