১১:৩৬ এম
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বন্দরনগরীতে ইউক্রেনের চালানো বুধবারের হামলায় এক নারী প্রাণ হারিয়েছেন এবং অন্তত এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানান।
রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার বলেন, তাগানরগ শহরে চালানো হামলায় নিক্ষিপ্ত রকেটের ধ্বংসাবশেষ কয়েকটি আবাসিক ভবনের ওপর পড়ে। এর ফলে এক নারী নিহত এবং এক পুরুষ ব্যক্তি আহত হয়েছেন।
খবর বার্তা সংস্থার সূত্রে এ তথ্য পাওয়া যায়।
আরও পড়ুন: মার্কিন সহায়তা বন্ধের পক্ষে এল-সায়েদ, ইসরায়েল ও পাকিস্তানের নাম উল্লেখ
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া একটি বার্তায় স্লিউসার জানিয়েছেন, 'ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।'
প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে রাশিয়াকে আলোচনা টেবিলে আনতে ইউক্রেন সম্প্রতি মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা জোরদার করেছে।
অন্যদিকে, জাতিসংঘের তথ্য অনুসারে, গত মাসে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সময় রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার হামলার মাত্রাও ব্যাপকভাবে বৃদ্ধি করেছে।
আরও পড়ুন: পাকিস্তান ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন