প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতা এবং বিভিন্ন প্রশাসনিক কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। এই অবস্থায় সংশ্লিষ্ট নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এনআইডি লক থাকায় সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন এবং পাসপোর্ট নবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না অনেকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নাগরিকদের এনআইডি লক করার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধন করা। এছাড়া আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদনের ভিত্তিতে কিছু নাগরিকের এনআইডি লক করা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার কারণে যাদের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র সচল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করা হচ্ছে।
কবে থেকে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, লক হওয়া পরিচয়পত্রের সংখ্যা বেশি হওয়ায় প্রতিটির সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে এ সমস্যা নিয়ে যেসব নাগরিক ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, এনআইডি আনলক করাতে বর্তমানে নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হচ্ছে। এতে ঢাকার বাইরে বসবাসকারী নাগরিকদের ভোগান্তি আরও বাড়ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন