০৬:৪৪ এম
নকআউট পর্ব নিশ্চিত হওয়ার পর এবার আরও একটি সুখবর পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তার বাবা হোর্হে মেসি অবশেষে চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়িতে ফিরেছেন। এর সম্পর্কে আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ‘আমেরিকা টিভি’র জনপ্রিয় এলএএম অনুষ্ঠানে ব্রিটো জানিয়েছেন, হোর্হে মেসি হাসপাতালে চিকিৎসা শেষে রোসারিও শহরের নিজ বাড়িতে ফিরে গেছেন।
গত সপ্তাহে ৬৮ বছর বয়সী হোর্হে মেসির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে মেসির পরিবার থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়, যেখানে বলা হয় যে, হোর্হে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
আরও পড়ুন: সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতা নেওয়াজ আলী সর্দারের ইন্তেকাল
সমস্ত আশঙ্কাকে উড়িয়ে দিয়ে, এখন পুরোপুরি সুস্থ হয়ে হোর্হে মেসি পরিবারের সঙ্গেই আছেন। বাবার সুস্থতার দিনে, মাঠের পারফরম্যান্সেও দারুণ এক আলো ছড়াচ্ছেন পুত্র লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি পেয়েছেন জোড়া গোল। চলতি বিশ্বমঞ্চে তার গোলসংখ্যা ইতোমধ্যে পাঁচে পৌঁছেছে।
একই সঙ্গে, এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ পর্বের বাধা টপকে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মাঠের সেই সাফল্যের আনন্দ কাটানোর আগেই পরিবার থেকে এই সুখবর পেলেন মেসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন