১২:২০ এম
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর দিনে বিএনপির ৩৬ জনসহ অন্যান্য সংরক্ষিত সংসদ সদস্যরা যোগ দিয়েছেন।
রোববার অধিবেশন শুরুর সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তখন বলেছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কারণে আজকের সংসদ কালারফুল লাগছে।
এক পর্যায়ে, সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সুযোগ লাভ করেন বিএনপি দলের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। তিনি শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখতে যাওয়ার সময়, স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি প্রশ্ন করেন; সময় বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তখন সংসদ সদস্য রানু বলেন, মাননীয় স্পিকার, আপনাকে আমরা কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না। নারীবান্ধব স্পিকার হিসেবে দেখতে চাই।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
এ সময় সংসদ সদস্যদের অনেকের মুখেই মৃদু হাসি দেখা গেছে।
রেহেনা আক্তার রানু স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি সাতবারের মতো এমপি হয়েছেন। আমিও আপনার মতো সাতবার এমপি হতে চাই।
স্পিকার তখন তাকে মজার ছলে বলেন, বক্তব্য দিয়ে তো সাতবারের এমপি হওয়া যায় না। আপনাদের এলাকাবাসীদের সঙ্গে মিশে কাজ করতে হবে। সাতবার কেন, ২৭বার এমপি হতে পারবেন ইনশাআল্লাহ।
এর আগে সংসদ সদস্য হিসেবে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান রেহেনা আক্তার রানু। একইসঙ্গে, নারী সদস্যদের যেন কথা বলার সুযোগ দেওয়া হয় সে ব্যাপারেও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আরও পড়ুন: ষড়যন্ত্র থেমে থাকবে না, তবুও এগিয়ে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন