ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ফার্ক বিদ্রোহীদের ড্রোন হামলা, আহত তিন বেসামরিক নাগরিক


কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ফার্ক বিদ্রোহীদের ড্রোন হামলা, আহত তিন বেসামরিক নাগরিক

কলম্বিয়ার পুলিশের একটি ঘাঁটিতে ড্রোন হামলার ফলে ১৮ মাস বয়সী শিশুসহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই ঘটনায় আশপাশের অন্তত ৬০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুকুতায় নর্তে দে সান্তানদের পুলিশ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। তবে স্থানীয় কর্তৃপক্ষ হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় সংবাদমাধ্যমকে অরল্যান্ডো রোয়া নামের এক বাসিন্দা জানিয়েছেন, হামলায় আহতদের মধ্যে তার ১৮ মাস বয়সী নাতিও রয়েছে। তাকে চিকিৎসার জন্য নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের আত্মহত্যার হার ১৬ বছরে সর্বোচ্চ, ২০২৬ সালে ২৩ জনের মৃত্যু

কলম্বিয়ায় বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সামরিক অভিযান জোরদার করার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটেছে। সরকারি অভিযানে কয়েকজন মধ্যম সারির বিদ্রোহী কমান্ডার আটক হওয়ার পর সশস্ত্র গোষ্ঠীগুলো পাল্টা হামলা শুরু করেছে।

এসব গোষ্ঠী সামরিক ঘাঁটি ও পুলিশ স্থাপনায় হামলার জন্য ছোট আকারের ড্রোন, গ্যাস সিলিন্ডার দিয়ে তৈরি রকেট এবং সড়কে পেতে রাখা বোমা ব্যবহার করছে। গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর দে লা এসপ্রিয়েলা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান শান্তি আলোচনা বাতিল করেন। তাঁর পূর্বসূরি বামপন্থী নেতা গুস্তাভো পেত্রোর আমলে এসব আলোচনা চলছিল।

ভেনেজুয়েলার সীমান্তবর্তী শহর কুকুতা কলম্বিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। সেখানে মাদক পাচার ও বিভিন্ন ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধী চক্রগুলোর শক্তিশালী অবস্থান রয়েছে। শহরের কাছাকাছি কাতাতুম্বো অঞ্চলে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং ফার্ক-ইএমসির মতো বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে।

এদিকে সোমবার দেশটির সিজার অঞ্চলের আরেকটি পুলিশ স্টেশনেও ড্রোন হামলা হয়েছে। এতে এক পুলিশ সদস্য আহত হন। এর আগে শনিবার একই অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলায় এক সেনাসদস্য নিহত এবং ১২ জন আহত হন।

আরও পড়ুন: পর্তুগালের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করল বাংলাদেশ দূতাবাসের স্টল

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে কলম্বিয়া সরকার ও বিদ্রোহী গোষ্ঠী ফার্কের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ১৪ হাজারের বেশি যোদ্ধা অস্ত্র ত্যাগ করে। তবে ফার্কের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা ছেড়ে যাওয়ার পর সেখানে ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করে। এসব এলাকায় নিরাপত্তা ও মৌলিক সেবা নিশ্চিত করতে সরকারের ধীরগতির কারণে সহিংসতা বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ তিনজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ তিনজন নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) একজন কর্মীও রয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও গাজা অঞ্চলে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে ইউএনআরডব্লিউএ এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নিহত ইউএনআরডব্লিউএ কর্মীর নাম আদেল আল-হেলো। সংস্থাটি জানিয়েছে, তিনি গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরের একটি পানির কূপের কাছে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি ইসরাইলি হামলার শিকার হন। ওই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

ইউএনআরডব্লিউএর একজন মুখপাত্র রয়টার্সকে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি পানির কূপের কাছের সড়কে পরিচালিত হয়। সেখানে সংস্থাটির কর্মী ও একজন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করছিলেন। তারা পানির কূপ পরিচালনার নিয়মিত কাজের অংশ হিসেবে সেখানে অবস্থান করছিলেন।

একই দিন গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়ির ওপর আরেকটি বিমান হামলা চালায় ইসরাইল। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এতে দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। তবে ইসরাইলি সামরিক বাহিনী এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় দুই বছর ধরে চলা সংঘাত আনুষ্ঠানিকভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হলেও উপত্যকায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ থামেনি।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পাঁচ ইসরাইলি সেনাও নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরাইলি বাহিনীকে ইয়েলো লাইন বা হলুদ রেখা পর্যন্ত পিছু হটার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, ওই সীমার বাইরেও ইসরাইলি বাহিনী গাজার আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে।

এদিকে, গাজার দেইর আল-বালাহ থেকে আলজাজিরার সাংবাদিক মোয়াথ আল-কালহুত জানিয়েছেন, ইসরাইলি হামলা বেড়ে যাওয়ার প্রতিবাদে শনিবার ওই এলাকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বিক্ষোভ করেছেন।

দেইর আল-বালাহর মাগাজি পৌরসভার মেয়র মোহাম্মদ মুসলেহ আলজাজিরাকে বলেন, এক মাসেরও কম সময়ে ৫০০টির বেশি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, বাসিন্দাদের শরণার্থীশিবির থেকে উচ্ছেদ এবং যত বেশি সম্ভব বাড়িঘর ধ্বংস করার লক্ষ্যে এটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে বাস্তুচ্যুত করার একটি নীতির অংশ বলে মনে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ এম


যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ টানা ৯ ঘণ্টা বন্ধ থাকবে।

সোমবার (২৩ নভেম্বর) আটিবাজার জোনাল অফিসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটিবাজার ও ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে, যদি নির্ধারিত সময়ের পূর্বে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক অসুবিধা মেনে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি, ২২ ক্যারেটে ৩১৪৯ টাকা বেড়ে বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ এম


দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি, ২২ ক্যারেটে ৩১৪৯ টাকা বেড়ে বিক্রি হচ্ছে

দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। টানা ৯ দফা পতনের পর অবশেষে সোনার দাম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের ম্যাচসহ খেলার সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ এম


বাংলাদেশের ম্যাচসহ খেলার সময়সূচি প্রকাশ

ক্রিকেট

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে

বেলা ২টা, টি স্পোর্টস

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে

বেলা ২টা ১৫ মিনিটে ইউরোস্পোর্ট এবং ট্যাপম্যাডে এই ম্যাচটি সম্প্রচারিত হবে

এশিয়া কাপ রাইজিং স্টারস

ভারত-আমিরাত

দুপুর ১২টা থেকে সনি স্পোর্টস ১ ও ২ চ্যানেলে খেলা সম্প্রচার হবে

ফুটবল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

জাপান-সার্বিয়া

সন্ধ্যা ৭টা, ডিএজেডএন

ব্রাজিল-তানজানিয়া

রাত ৯টা, ডিএজেডএন

চ্যাম্পিয়ন্স লিগ

ম্যানচেস্টার সিটি-নাপোলি

রাত ২টা, সনি স্পোর্টস ১

আর্সেনাল-ডর্টমুন্ড

রাত ২টা, সনি স্পোর্টস ২

রিয়াল মাদ্রিদ-পিএসভি

রাত ২টা, সনি স্পোর্টস ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%