১১:০৯ পি.এম
সম্প্রতি বাগেরহাটে খানজাহানআলী মাজারের পুকুরে ঘটে যাওয়া এক শিশুর কুমিরে টেনে নিয়ে মৃত্যুর ঘটনার পর এবার আবার জেলাটিতে ঘটলো একটি নতুন মৃত্যুর ঘটনা। মোংলার সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এবার এক মহিলা জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মহিলার নাম সেলিনা বেগম বলে জানা যাচ্ছে।
বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তার উপর আক্ৰমণ করে। ওই সময় তার সাথে আরও দুই জন জেলে উপস্থিত ছিলেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত
তিনি বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ মহিলাটি, সেলিনা বেগম।
এ সময় সেখানে তার সাথে আরও দুই নারী জেলে ছিলেন। হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সেলিনার সহযাত্রী অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে তাঁরা সেলিনাকে মুক্ত করতে সক্ষম হন। তবে ততক্ষণে তিনি মারা গেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন