প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই বছর বয়সী আনিফা আক্তার, যিনি জন্মগত জটিল রোগে আক্রান্ত, তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী রোগীর প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নিতে অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়ে দেন, আনিফা আক্তারের পরিবার চিকিৎসা ব্যয়ের জন্য অক্ষম। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এটি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর শিশুটির চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনার অনুসরণে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক এবং অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং 'আমরা বিএনপি পরিবার' এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে সোমবার (২০ জুলাই) একটি প্রতিনিধিদল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। সেখানে তারা শিশু আনিফা আক্তারের চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড আনিফা আক্তারের সার্বিক শারীরিক অবস্থা, চিকিৎসা-সংক্রান্ত নথি এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে। তারা শিশুটির রোগের অবস্থাকে অত্যন্ত জটিল ও সংকটাপন্ন (ক্রিটিক্যাল) হিসেবে মূল্যায়ন করেন।
মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম বাংলাদেশে পৌঁছালে আনিফা আক্তারের জটিল রোগের বিষয়টি তাদের সামনে উপস্থাপন করা হবে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে চীনা দলের যৌথ পরামর্শের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।
প্রতিনিধিদলের সদস্যরা এ সময় আনিফার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তারা পরিবারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক সহমর্মিতা ও শুভ কামনার বার্তা পৌঁছে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন