০১:৪৫ এম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২২ জন ক্যাডারকে ত্রিশাল প্রেসক্লাব সংবর্ধনা প্রদান করেছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে এ সংবর্ধনার আয়োজনটি অনুষ্ঠিত হয়।
যারা সংবর্ধনা পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক, এমদাদুল্লাহ তাফহীম, ফারাহ তাবাসসুম, মো. আবু রায়হান, রিপন মিয়া, ফারহানা জান্নাত, মোস্তাফিজুর রহমান মোরাদ, জাকিয়া সুলতানা, তানভীর হাসান খান অনিক, আবিদ আল আজিজ, মারজান চৌধুরী, হাসানুল কবির শিমুল, তানিয়া খাতুন, তানজুবা হক, হাসিবুল হাসান দুর্জয়, ইফফাত রিজোয়ান, ফয়সাল আহম্মদ, আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার
তিনি এসময় বলেন, "দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের সবার উচিত দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষ দায়িত্ব পালন করা। আমাদের প্রধানমন্ত্রী ২০১২ সাল থেকে এদেশকে নতুন গড়ে করার জন্যে তার নিজস্ব টিম দিয়ে পরিকল্পনা সাজিয়েছেন।"
ডা. লিটন আরো বলেন, "সেই অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আমাদের উচিত আমাদের স্ব স্ব অবস্থান থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা।"
তিনি যোগ করে বলেন, "আপনারা যারা আজ উত্তীর্ণ হয়েছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের চাবি আপনাদের হাতে। নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে।"
ডা. লিটন শেষবার বলেন, "আমরা আগামীতে ত্রিশালকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করতে চাই। এক্ষেত্রে আপনাদের ভূমিকা ও অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন ডা. মতিউর রহমান। সম্মাননাপত্র উপস্থাপন করেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন