০৬:৫৮ পি.এম
শিক্ষা আধুনিকায়নে কাজ করছে সরকার, এমনটিই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মুখস্থনির্ভর শিক্ষা থেকে উঠে আসতে হবে।
বর্তমান শিক্ষাব্যবস্থা হবে ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্ট বেজড। সরকারের পক্ষ থেকে শিক্ষাকে আধুনিকায়নে কাজ করা হচ্ছে। এই কারণে শিক্ষার গুরুত্ব বিবেচনা করে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
শিক্ষামন্ত্রী আরও বলেছেন, আমরা শিক্ষাকে ইনোভেশনে নিয়ে যাচ্ছি এবং শিক্ষাকে আনন্দের জায়গায় পরিণত করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি তুলে ধরেন, শিক্ষায় উৎসাহী করতে জাতীয় পর্যায়ে আমরা শুধু শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং শিক্ষক নির্বাচন করব না, বরং বাংলাদেশের সেরা শিক্ষানুরাগীও নির্বাচন করব।
যারা সম্মাননা পাবেন প্রধানমন্ত্রী তার হাত থেকে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ অন্যরা।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন