ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

পাকা হয়নি শিলংদহ-গুড়পিপুল সড়ক, ২০ হাজার মানুষের ভোগান্তি


পাকা হয়নি শিলংদহ-গুড়পিপুল সড়ক, ২০ হাজার মানুষের ভোগান্তি

দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিলংদহ-গুড়পিপুলের প্রায় সোয়া দুই কিলোমিটার গুরুত্বপূর্ন গ্রামীণ সড়কটি এখনো পাকা হয়নি। এর ফলে, বছরের ছয় থেকে সাত মাস কাদামাটিতে একাকার হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার প্রায় ১০ থেকে ১২টি গ্রামের ১৫ থেকে ২০ হাজার মানুষের।

স্থানীয়দের অভিযোগ হলো, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যসহ বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে সরকারি দপ্তরে বারবার আবেদন করা হলেও এখন পর্যন্ত সড়কটির পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে কৃষকরা তাদের কৃষিপণ্য বাজারজাত করতে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে এবং মুমূর্ষু রোগী, প্রসূতি ও শিশুদের চলাচলে চরম ভোগান্তির শিকার হয়ে যাচ্ছেন।

জানা গেছে, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ-গুড়পিপুল সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে। অথচ এই সড়কটির মাধ্যমে শিলংদহ, গুড়মা, আড়ংগাইল, ক্ষীরশিন, গুড়পিপুল, দোগাড়িয়া সহ অন্তত ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের চলাচল হয়ে থাকে।

আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

এ ছাড়াও, এই সড়কটি ব্যবহার করে শিলংদহ, গুড়মা ও ক্ষীরশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৬০ থেকে ৩৮০ শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে। একইভাবে, গুড়পিপুল উচ্চ বিদ্যালয়ের প্রায় ১০০ জন এবং আড়ংগাইল দাখিল মাদ্রাসার প্রায় ১৫০ শিক্ষার্থীও এই সড়কের ওপর নির্ভরশীল।

শিলংদহ গ্রামের বাসিন্দা আব্দুল মালেক জানান, এই সড়ক দিয়েই এলাকার কৃষকদের উৎপাদিত ধান, সরিষা, আলু, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য গুড়পিপুল, কাঁটাগাড়ি, গুল্টাসহ আশপাশের কয়েকটি হাট-বাজারে নিয়ে যেতে হয়। কিন্তু বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

দোগাড়িয়া গ্রামের বাসিন্দা ও শিক্ষক তাজআমিন বলেছেন, প্রায় এক মাস ধরে টানা বৃষ্টির কারণে শিলংদহ-গুড়পিপুল সড়কে হাঁটুসমান কাদা জমে আছে। ফলে কোনো যানবাহন চলাচল করতে পারছে না, এতে কৃষকরা তাদের উৎপাদিত ধান, সরিষা, আলু, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারে নিতে পারছেন না।

ক্ষীরশিন গ্রামের কৃষক অনিমেষ সিং প্রকাশ করেছেন, ধান বিক্রি করতে না পেরে বহু কৃষক আর্থিক সংকটে পড়েছেন।

আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র

শিলংদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সীমা বালা, পারুল খাতুন, রিপন সিং, পবন চন্দ্র এবং অকিল চন্দ্র মাহাতোসহ আরও অনেকেই জানিয়েছেন, কাঁচা সড়কের কারণে কাদামাটি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় বিদ্যালয়ে যেতে ইচ্ছাই করে না। উপজেলায় অনেক সড়ক পাকা হলেও আমাদের এই সড়কের দুরবস্থা কারো নজরে পড়ছে না। দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানানো হচ্ছে।

এদিকে এলাকার শিক্ষক আব্দুল হান্নান, গ্রামপ্রধান আব্দুল মালেকসহ স্থানীয়রা বলেছেন, সড়কটি পাকাকরণের দাবিতে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক জানিয়েছেন, সড়কটি পাকাকরণে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা ইউনিয়ন পরিষদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই উপজেলা প্রকৌশলীর কাছে সড়কটি পাকাকরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

তাড়াশ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক জানিয়েছেন, আগামী গ্রীষ্ম মৌসুমে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: কুমিল্লায় পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈরী আবহাওয়ায় শাহ আমানতের ৩ ফ্লাইট ঢাকায় অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


বৈরী আবহাওয়ায় শাহ আমানতের ৩ ফ্লাইট ঢাকায় অবতরণ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারার কারণে তিনটি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে। বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার উপরে থাকায় ওই ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করবে।

মঙ্গলবার (৭ জুলাই) এই বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানিয়েছেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS350 (আবুধাবি-চট্টগ্রাম) এবং এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-526 (শারজাহ-চট্টগ্রাম) ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG121 (ঢাকা-চট্টগ্রাম) পুনরায় ঢাকা ফিরে গেছে।

বৈরী আবহাওয়া জনিত কারণে বিমানবন্দর দিয়ে আজ অ্যারাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সব ফ্লাইট স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে মি. রু কি উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

একই সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

বৈঠকে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে চীন সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সহ ২ মাদক কারবারিকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পুলিশ।
আটককৃতরা হল উপজেলার গরম বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে শামীম মণ্ডল (৩৫) ও বকুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২)।
মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গরম বাজার এলাকায় অভিযান চালায় থানা-পুলিশ। এ সময় শামীম ও রফিকুলকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের নিকট হতে ৫ গ্রাম হেরোইন ও ৫ পিছ ইয়াবা উদ্ধার করে, তাদের থানায় নিয়ে আসা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং চলমান থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়ানোর জন্য বীমা খাতকে শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে জনগণের আস্থা ফিরে আনার প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ওপর ভিত্তি করে চলতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করার জন্য এবং এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়ানোর জন্য একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করা আবশ্যক।’

আজ দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, ‘বীমা শুধু একটি সেবামূলক কাজ নয়, এটি দেশের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। যখন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা ও বীমার নিশ্চয়তা পান, তখন তারা ভবিষ্যৎ সম্পর্কে নিরাপদ অনুভব করেন। একই সাথে তারা সুচিন্তিতভাবে তাদের প্রতিভা ও উদ্যোগকে কাজে লাগান। এবং এইভাবে সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন ও গতি তৈরির সম্ভাবনা সৃষ্টি হয়।’

বিগত আমলের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কখনও গতানুগতিকভাবে দেশ পরিচালনা করার জন্য ক্ষমতা গ্রহণ করেননি। আমরা একটি ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার উত্তরাধিকার হিসেবে পাই। কত টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর ব্যবস্থার বাইরে রয়েছে, রাজস্বের আওতায় আনা যায়নি, এসব চিহ্নিত করা প্রয়োজন।’

তিনি আরও জানান, ‘ক্ষমতায় আসার পূর্বে আমরা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। বর্তমান এই সমস্যাগুলোর সংস্কার ও মেরামত করা না হলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না।’

এ সময় তথ্যমন্ত্রী বীমা খাতের চলমান সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে অর্থমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বীমা খাতকে আরও বিস্তৃত করতে এবং শক্তিশালী নীতি কাঠামো তৈরিতে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান করেন।

অনুষ্ঠানের সভাপতित्व করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বীমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%