১০:২১ পি.এম
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল হালিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। ৪ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, পৃথক স্থানে আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র অনুযায়ী, গত ২৩ আগস্ট (রোববার) জোরারগঞ্জ থানা পুলিশ এলাকাভিত্তিক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানভীরুল কাদের উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকসেবনের দায়ে গ্রেপ্তারকৃত ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর (৭৮/২৬, ৭৯/২৬, ৮০/২৬ ও ৮১/২৬)-এর অধীনে ৩ দিন থেকে শুরু করে ১ মাস পর্যন্ত ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং পরে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে, ২৪ আগস্ট (সোমবার) রাত ১টা ৪৫ মিনিটে বারইয়ারহাট বাজার রেলগেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারার অধীনে মোশারফ (৪২) ও হাসান (৩৪) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন (জিডি নং-১১০২)।
আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়
অন্যদিকে, একই রাতে আনুমানিক ১টা ৪০ মিনিটের সময় এএসআই (নিঃ) আব্দুল ওয়াহিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের (মামলা নং-৫৬/২৬) গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইসমাইল হোসেনকে (২৩) তার নিজ বাড়ি গেরামারা গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত ও সাজাপ্রাপ্ত সকল আসামির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন