প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের, বিভিন্ন বীমা ইন্সুরেন্স কোম্পানিগুলির দুর্নীতি এক অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে। গরিব অসহায় মহিলাদের ভুলিয়ে ফুসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় বহুদিন ধরে তারা এই দুর্নীতির কাজটি করে আসছে।
মোছাম্মৎ মোরশেদা বেগম, যিনি রংপুরের বাসিন্দা, ১৬ই জুন ২০১১ তারিখে ফা ইস্ট ইসলামী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের একটি ইন্সুরেন্স খুলেছিলেন। উক্ত ইন্সুরেন্সটির মেয়াদকাল ২০২১ সালে সমাপ্ত হয়েছে। তার ইন্সুরেন্স টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৪ টাকা। তবে দুঃখজনক বিষয় হলো, মোছাম্মৎ মোরশেদা বেগম দীর্ঘ পাঁচ বছর পরেও আজ পর্যন্ত ওই কোম্পানি থেকে টাকা আদায় করতে পারেননি।
এই অপরাধের কারণে রংপুর থেকে ঢাকায় তাদের হেড অফিসে ইন্সুরেন্স টাকার উত্তোলনের জন্য পাঠানো হয়েছিল। এর পর শুরু হয় দীর্ঘ পাঁচ বছরের সময়সীমার আসা-যাওয়া। এ বিষয়ে মানববন্ধনসহ বিভিন্ন প্রকারের সভা অনুষ্ঠিত হলেও ভুক্তিগীরা কোনো সমাধান পাননি।
এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করছেন। প্রতিবাদ করার কারণে ইন্সুরেন্স কোম্পানিগুলি কিছুদিন ধরে গ্রাহকদের হুমকি-ধমকি দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন