০৪:২৫ পি.এম
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় মো. পলাশ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার আইয়ুব আলী বাবুল (৪৪) এবং একই জেলার বেগমগঞ্জ উপজেলার মাহমুদুল হাসান সোহেল (৩৭)।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর কালের কণ্ঠকে বলেন, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আইয়ুব আলী ও মাহমুদুল হাসানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
এই রায় ঘোষণার আগে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
মামলার নথি অনুসারে, নিহত মো. পলাশ নেত্রকোণার আটপাড়া উপজেলার আবদুল হেকিমের সন্তান। তিনি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
২০০৯ সালের ২৭ আগস্ট বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় পূর্ব বিরোধের জন্য তাকে ডেকে নিয়ে হত্যা করেন আসামিরা। এই ঘটনার পরদিন ২৮ আগস্ট নিহতের ভাই মো. সম্রাট বাকলিয়া থানায় আইয়ুব আলী ও মাহমুদুল হাসানকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং ২০১২ সালে ১২ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন