ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন ১১৯ জন


বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন ১১৯ জন

যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং চাকরিপ্রত্যাশীদের সাথে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে টিএমএসএস-রেইজ প্রকল্পের আওতায় বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সদরের ঠেঙ্গামারাস্থ টিএমএসএস বিনোদন জগৎ-এ এই মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ চাকরি মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন: কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নাবিলা নুসরাত নিহত

কর্মসংস্থানের নতুন সুযোগের সন্ধানে আগত অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন, জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

মেলায় ১৮টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

চাকরিপ্রার্থীদের জন্য ছিল অন-স্পট ইন্টারভিউ, লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন বিষয়ক পরামর্শ এবং চাকরির বাজার সম্পর্কিত তথ্যসেবা।

ফলে অংশগ্রহণকারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা উপস্থাপনের পাশাপাশি কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

আরও পড়ুন: রংপুরে এক হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী আফসানা মরিয়ম গ্রেফতার

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপ-मহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক, রেইজ প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন মোঃ ফারুক হোসেন, টিএমএসএস পরিচালক আতিকুর রহমান প্রমুখ।

গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান।

আরও পড়ুন: নীলফামারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, টিএমএসএস উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের মূলধারায় যুক্ত করতে টিএমএসএস-রেইজ প্রকল্প বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

এরই ধারাবাহিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য উদ্যোগ, চাকুরী মেলা যা চাকরিপ্রত্যাশী এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে।

উল্লেখ্য, মেলায় সাতশত এর অধিক সিভি জমা পড়ে এবং একশত উনিশ চাকরিপ্রত্যাশীকে অন-স্পট ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রদান করা হয়।

আরও পড়ুন: ট্রেনযাত্রীর ব্যাগ ছিনতাই, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

বাকি প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে পরবর্তী সময়ে চাকরির সুযোগ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

শিল্পকারখানার দূষিত বর্জ্যে পানি ও কৃষিজমি দূষণ বন্ধ করার লক্ষ্যে, কারখানা এলাকার একটি মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যবহারের নিশ্চয়তা প্রদান করতে হবে। এবং নতুন করে কোনো কারখানার দূষিত বর্জ্য যেন কৃষিজমি, খাল, নদী বা জলাশয়ে না যায়, সেই বিষয়ে কঠোর নজরদারি করা হবে।

বুধবার দুপুরে, ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে ‘পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ও উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক অংশীজনদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এর আগে, প্রতিমন্ত্রী উপজেলার ভরাডোবা ইউনিয়নের শিল্পকারখানার বর্জ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ভালুকার শিল্পাঞ্চলসংলগ্ন এলাকার প্রাণ-প্রকৃতি ও জলজ পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স, হ্যারি ফ্যাশন ও মুলতাজিম কারখানার বর্জ্যে প্রায় সাড়ে তিনশ একর কৃষিজমি অনাবাদি হয়ে পড়েছে, যা প্রায় এক হাজার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রতিমন্ত্রী বলেন, এসব কারখানার লাগাম এখনই টেনে ধরতে হবে। দূষিত বর্জ্য নির্গমনের নালাগুলো দ্রুত সিলগালা করতে হবে। নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে, কারখানা বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই অপরিশোধিত বর্জ্য খাল, নদী, বিল কিংবা অন্য কোনো জলাশয়ে ফেলা যাবে না। পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। যদি তারা দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে, প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এর পাশাপাশি, বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, বিএনপি নেতা মজিবুর রহমান মজু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মণ্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার ও আবুল বাশার।

এ সময়, এক্সপেরিয়েন্স কারখানার আইন উপদেষ্টা অ্যাডভোকেট এজাজ উদ্দিন এবং মুলতাজিম মিলের প্রতিনিধি পুলকময় মজুমদারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

কুড়িগ্রামে অবস্থিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এমন পরিস্থিতিতে এখনও সবকটি নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে, মঙ্গলবার দুপুর থেকে আবারো তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। এটা দেখে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে।

স্থানীয় পাউবো জানাচ্ছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ৪ দিন ধরে জেলার প্রধান নদ-নদীগুলোর পানি ক্রমাগত বাড়ছে। পানি বৃদ্ধি ও হ্রাসের মধ্যে থাকলেও গত রাতের পর আজ বুধবার (২৪ জুন) সকাল ৬টা থেকে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিকেলের দিকে নদীর পানি স্থিতিশীল রয়েছে।

অন্যদিকে একই সময়ে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর পানি ৭ থেকে ৮ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে গেছে। তবে বিকেলের দিকে তিস্তা নদীর পানি কমতে শুরু করে এবং সেটিও এখন স্থিতিশীল আছে। যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে, তবে জেলার তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অধিবাসীরা নতুন করে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছে।

পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার ৩৬টি পয়েন্টে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। পাশাপাশি, নদীর অববাহিকার কিছু পাটক্ষেত ও ভুট্টা ও শাকসবজি ক্ষেতে পানি প্রবেশ করায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। এমনকি তিস্তা নদীর চরের উঠতি বাদাম খেতেও কিছু পানি উঠে গেছে, ফলে কৃষকরা তাদের নৌকায় করে সে ফসল ঘরে তুলছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানাচ্ছেন, উজানে ও জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী তিন দিন জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনাও রয়েছে। এর ফলে এই নদী অববাহিকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কুড়িগ্রাম

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি, পরে পুলিশের কাছে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি, পরে পুলিশের কাছে সোপর্দ

কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছরের এক মাদরাসাছাত্রীকে যৌন নির্যাতনের একটি অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আইয়ুব আলী (৬৫) নামের একজন বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আইয়ুব আলী ওই গ্রামের নছরউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। মাদরাসায় যাওয়া-আসার সময় বৃদ্ধ আইয়ুব আলী তার সঙ্গে "নানা-নাতনি" সম্পর্ক গড়ে তোলে।

বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় ওই বৃদ্ধ। এক পর্যায়ে শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন তিনি।

এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইয়ুব আলীকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলব দক্ষিণে সরকারি নির্দেশ অমান্য করে কৃষি জমির মাটি বিক্রি করছেন জামায়াত নেতা

আন্তর্জাতিক ডেস্ক

মতলব প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


মতলব দক্ষিণে সরকারি নির্দেশ অমান্য করে কৃষি জমির মাটি বিক্রি করছেন জামায়াত নেতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার বদরপুর গ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে কৃষি জমির মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে।

এতে আশেপাশের জায়গা ও কৃষি জমি নষ্ট হওয়ার আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী। নারায়ণপুর পৌর জামায়াতে ইসলামীর,,,,,,,, ও বদরপুর গ্রামের,,,, ছেলে হেলাল পাটোয়ারী তার বাড়ির পাশের ফসলী জমি থেকে ভেকু মেশিন দিয়ে রাতের আঁধারে এ মাটি বিক্রি করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত পাঁচদিন যাবত রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পাওয়ারট্রলি (ট্রাক্টর) দিয়ে বিভিন্ন স্থানে ওই মাটি বিক্রি করছেন জামায়াতে নেতা মো. হেলাল পাটোয়ারী। ওই মাটি নেওয়ার সময় বদরপুর ও.এস দাখিল মাদ্রাসার সরকারি রাস্তা কেটে ফেলা হয়েছে। হেলাল পাটোয়ারী স্থানীয় এলাকার সরকার দলের লোকজনকে ম্যানেজ করে অবৈধভাবে এই মাটি বিক্রি করছেন বলে এলাকাবাসী জানান। চক্রটি প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতেও সাহস পায় না। সরকারি নির্দেশ অমান্য অবৈধভাবে মাটি বিক্রি ও টাকা উত্তোলন সব কিছুই দেখা শোনা করেন মাসুদ নামে এক ভূমিদস্যু।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নারায়ণপুর ভূমি অফিস থেকে কর্মকর্তারা গিয়ে মাটিকাটা বন্ধ রাখতে বলেন। তবে মাটিকাটা বন্ধ রাখার নির্দেশ দেয়ার পরও রাতের আঁধারে মাটি বিক্রি বন্ধ করেনি হেলাল পাটোয়ারী।

এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি জানায়, হেলাল পাটোয়ারী একজন জামায়েত ইসলামির প্রভাবশালী নেতা ওনি ফসলি জমি পুকুর কাটার কথা বলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করেই চলছে। এমনকি তিনি মাদ্রাসার সরকারি রাস্তা কেটে ফেলেছে গাড়ি যাওয়া-আসা করার জন্য। এলাকাবাসী আরও জানান, বদরপুর বকাউল বাড়ির বিল্লাল হোসেনের কাছে ৩ হাজার টাকা করে ২৬ গাড়ি, কবির বকাউলের কাছে ৫ গাড়ি, কুদ্দুস বকাউলের কাছে ১৫ গাড়ি, কাশিমপুর বেপারী বাড়ির আবুল হোসেন ও মাসুদসহ আরো অনেকের কাছে মাটি বিক্রি করেন হেলাল পাটোয়ারী। যা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে হেলাল পাটোয়ারী মাটি বিক্রির কথা অস্বীকার করে বলেন, আমি মাছ চাষ করার জন্য বাড়ির পাশে পুকুর খনন করছি। নারায়নপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আশ্রাফ আলী বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বিষয়টি জানালে আমি সাথে সাথে ঘটনাস্থলে লোক পাঠিয়ে মাটি কাটা বন্ধ রাখতে বলেছি ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%