প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সীমান্ত অঞ্চলের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত কিশোরীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘মা ছাগল বিতরণ’ কর্মসূচি হাতে নিয়েছে বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (BVDO)।
সংস্থাটির উদ্যোগে নির্বাচিত উপকারভোগী কিশোরীদের মধ্যে মা ছাগল বিতরণ করা হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কিশোরীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, পারিবারিক আয় বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।
সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় এমন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত কিশোরী রয়েছে, সেসব এলাকার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উপযুক্ত তথ্য দিয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। যাচাই-বাছাইয়ের পর যোগ্য উপকারভোগীদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
যারা আগ্রহী, তারা সরাসরি সাংবাদিক আহমেদ এসমাম এর সাথে যোগাযোগ করবেন অথবা ১ নম্বর ধর্মগড় কাউন্সিল বাজার, রানীশংকৈল, ঠাকুরগাঁও-এ অবস্থিত সংস্থার কার্যালয়ে ০১৭৯৪৮৫৯১৯৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এই মানবিক উদ্যোগ সীমান্ত অঞ্চলের কিশোরীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন