ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

চীনের হুয়ারান টেক্স বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে


চীনের হুয়ারান টেক্স বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে এ বিষয়ে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর কারখানাটি স্থাপন করা হবে। পূর্ণ উৎপাদনে গেলে কারখানাটি বছরে ২৪ হাজার টন সুতা এবং ২০ মিলিয়ন মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদনে সক্ষম হবে। এছাড়া প্রকল্পটিতে ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ তথা বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি প্রতিষ্ঠানটির সফল ও নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৮ এম


রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় ৯ জন নিহত

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৯ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।

স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) রাশিয়ার তামবভের কোটভস্কে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। একইসঙ্গে, মস্কোর ইলেক্ট্রোস্তালে একই প্রতিষ্ঠানের আরেকটি গুদামে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। হামলায় বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই।

একই দিন বেলগোরোদ অঞ্চলেও ড্রোন হামলা চালানো হয়। নোগিনস্কে একটি তেল ডিপোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়, যার কারণে কাছের একটি মাতৃসদন ও আবাসিক ভবন থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এক রাতেই ১৯টি অঞ্চলের আকাশে, পাশাপাশি ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণসাগর এলাকায় মোট ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ড্রোন উৎপাদন ও সামরিক সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত দুটি বড় লজিস্টিক কেন্দ্র। তাঁর দাবি হলো, মস্কো ও তামবভ অঞ্চলের এসব স্থাপনা থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হতো। এ ছাড়া, একটি তেল স্থাপনা এবং কৃষ্ণসাগর, আজভ সাগর ও অধিকৃত ক্রিমিয়ার কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ।

এদিকে, রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ দাবি করেছেন, দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর ক্রাসনি লিমানের ইউক্রেনীয় বাহিনীর সংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শহরটি দখলের শেষ পর্যায়ের অভিযানে রয়েছে রুশ বাহিনী, যা কনস্তানতিনিভকা অঞ্চলের নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করেছে এবং স্লোভিয়ানস্ক-ক্রামাতোরস্ক অভিমুখে অগ্রসর হওয়ার কথাও তিনি জানান।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের বন্দর, প্রতিরক্ষা শিল্প, গোলাবারুদ গুদাম, ড্রোন উৎপাদন কেন্দ্র, জ্বালানি অবকাঠামো ও সেনা অবস্থান লক্ষ্য করে গত এক সপ্তাহে ১৯টি সমন্বিত হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ড্রোন ব্যবহার করে কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক কাজে ব্যবহৃত একাধিক কার্গো জাহাজে হামলার দাবিও জানিয়েছে মস্কো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ এম


সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়েছে।

অপরদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার (১৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সকল এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎসে কর কর্তন তদারকি জোরদারের নির্দেশ, কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক এনবিআর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:১২ এম


উৎসে কর কর্তন তদারকি জোরদারের নির্দেশ, কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের বিভিন্ন স্থানে উৎসে কর কর্তন (টিডিএস) মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। এই লক্ষ্যে কর অঞ্চলগুলোর বিশেষ টিম মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে এ বছর আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারায় কর কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এনবিআরের পক্ষ থেকে।

রোববার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এনবিআরের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী, কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দফতরে বিনা বাধায় প্রবেশ এবং সরেজমিনে পরিদর্শন করার ক্ষেত্রে অধিকার রাখেন। প্রয়োজনে প্রতিষ্ঠানটির হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো নথিপত্র পরীক্ষা করতে পারেন অথবা তলব করতে পারেন।

এছাড়া, প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মাধ্যমে তথ্যে প্রবেশ করার অধিকারও রয়েছে কর কর্মকর্তাদের। উৎসে কর্তিত করের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করা এবং নির্ধারিত হেফাজতে রাখা সম্ভব হবে।

এনবিআর জানিয়েছে, যেকোনো নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তাতে শনাক্তকরণ চিহ্ন বা সিল মোহর ব্যবহার করা যাবে। এনবিআর সতর্ক করেছে, রাজস্ব আহরণ কার্যক্রমে বাধা সৃষ্টি করা বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী জরিমানার বিধান রয়েছে।

করদাতাদের সঠিক আইনি ধারা এবং আয়কর জমা করার সুনির্দিষ্ট অর্থনৈতিক কোড উল্লেখ করে এ-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। ১৪৭ ধারা প্রয়োগ নিয়ে যদি কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকে, তাহলে এনবিআরের ১৪৭ ধারা-সংক্রান্ত কমিটির সদস্য সচিবের কাছে ই-মেইলের ([email protected]) মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ এম


যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দেয়া হয়েছে। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদন পাওয়ার সম্ভাবনা কমতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।

এতে আরও বলা হয়েছে, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%