০৩:০৫ এম
নওগাঁর মান্দায় সাম্প্রতিক দিনগুলির ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে উপজেলা যুবদলের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর, গাংতা এবং চুকিনগর এলাকায় এই খাবারগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, ভালাইন ইউনিয়ন যুবদলের সভাপতি মমতাজ হোসেন, সাধারণ সম্পাদক আনিছার রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এ বিষয়ে বলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার প্রথম দফায় মোট ১০০ পরিবারের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু: সংস্কৃতি প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন