ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

‘বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থীদের পড়াশোনা করানো নয়’


‘বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থীদের পড়াশোনা করানো নয়’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে ১৪ মে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন। সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর আরটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, করপোরেট সংযোগ, সমাবর্তন ও শিক্ষার্থীদের প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে তিনি মতামত প্রদান করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আরটিভির নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা আবু তাহের।

আরটিভি: বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখনও পর্যন্ত একটি মাত্র সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান প্রশাসনের দ্বিতীয় সমাবর্তন নিয়ে কী পরিকল্পনা আছে?

উপাচার্য: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০ বছরের যাত্রায় এই সময়টিতে একবারই সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় সমাবর্তনের জন্য আমাদের অনেক শিক্ষার্থী অপেক্ষা করছেন। আসলে সমাবর্তন আয়োজন করা ব্যয়বহুল এবং এতে অনেকের অংশগ্রহণ প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয়ের একটি দিকও এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গড়ে তোলা হয়নি। আমাদের লোকবলের অভাব রয়েছে এবং অর্থসংকট রয়েছে। তবে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সমাবর্তন একটি আবেগের জায়গা। তারা বিশ্ববিদ্যালয়ে আসতে চায় এবং বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে দেখতে চায়। আমরা তাদের এই চাহিদা ও আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। দ্বিতীয় সমাবর্তন আমরা খুব ধুমধাম ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে সমাবর্তন খাতে অর্থ জমা করানোর চেষ্টা করছি। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে অতি দ্রুতই দ্বিতীয় সমাবর্তনের আয়োজন সম্ভব হবে।

আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

আরটিভি: বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের পরীক্ষা চলছে। বর্তমানে আবাসন সংকট নিরসনে বর্তমান প্রশাসনের পরিকল্পনা কী?

উপাচার্য: অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে আমরা এগিয়ে আছি। আমাদের চারটি হলে মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের অধিক জায়গা রয়েছে। নতুন দুটি বৃহৎ হল নির্মাণের কাজ চলছে, যা বাংলাদেশে খুবই বিরল। আমরা আশা করছি, সেপ্টেম্বর মাসে এটিকে হস্তান্তর করা হবে এবং আমাদের সেখানে অ্যালটমেন্ট দেয়ার পরিকল্পনা রয়েছে। হলের কাজ প্রায় সম্পূর্ণ। আমরা ফার্নিচারের অর্ডারও দিয়েছি। যদি সেপ্টেম্বরের মধ্যে হল দুটি বুঝে নিতে পারি, তাহলে ৩ হাজার অতিরিক্ত শিক্ষার্থীকে আবাসনের সুযোগ দিতে পারব। ফলে আমরা ৫০ শতাংশ আবাসন সুবিধা পেতে সক্ষম হব। আমাদের আরও ৭৫ একর জমি ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে, যেখানে তিনটি হলের পরিকল্পনা রয়েছে এবং এটি আগামী ৫ বছরের মধ্যে বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আবাসন সংকট থাকবে না।

আরটিভি: পরিবহন সংকটের বিষয়টিও রয়েছে। শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিপরীতে আমাদের অ্যাম্বুলেন্সের সংখ্যা কম। এই বিষয়ে প্রশাসনের পরিকল্পনা কী?

উপাচার্য: আমাদের মূলত একটি অফিসিয়াল অ্যাম্বুলেন্স রয়েছে, তবে আমরা আরেকটি গাড়ি অ্যাম্বুলেন্সের বিকল্প হিসেবে ব্যবহার করছি। বিভিন্ন পরিস্থিতিতে অসুস্থকে হাসপাতালে নেওয়ার জন্য মূল অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হচ্ছে। যদিও দীর্ঘদিন ধরেই পরিবহন খাতে নতুন গাড়ির বাজেট পাচ্ছি না। ২৪টি গাড়ি ধরনের অবস্থা আছে আমাদের পরিবহন খাতে, যেগুলো বেশিরভাগই বিআরটিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভাড়া দিয়ে চলছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের কাছে সহযোগিতার জন্য আবেদন করেছি, যাতে তারা শিক্ষার্থীদের চলাচলের বিষয়টি বিবেচনায় নেয়।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপ নেবে সরকার

আরটিভি: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে কোথায় দেখতে চান?

উপাচার্য: আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি, একটি বিশ্ববিদ্যালয়ের কাজ শুধুমাত্র শিক্ষার্থীদের পড়াশোনা করানো নয়, বরং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। তাই আমরা দেশের ও বিশ্বের যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতা অর্জন করেছে, তাদের মতো ভালো কাজগুলো অনুসরণ করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন দেশের ও বিশ্ববিদ্যালয়ের কার্যকর ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়ের উপযোগী করে লাগু করার প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সাম্য, মানবতা, প্রেম, নেতৃত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা নজরুল আমাদের দিয়েছেন, সেগুলো আমাদের ধারণ করতে হবে। তাহলে নজরুল বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। আমরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে কর্মরত। শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেবো। লক্ষ্য হলো, নজরুল বিশ্ববিদ্যালয়কে এমন একটি জায়গায় দাঁড় করানো, যেখানে শিক্ষার্থীরা ভালো শিক্ষা পাবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে।

আরটিভি: বিশ্ববিদ্যালয়ে গবেষণার আকার খুবই ক্ষীণ। গবেষণা বাড়ানোর উদ্দেশ্যে প্রশাসনের কি পরিকল্পনা রয়েছে?

উপাচার্য: আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের গবেষণামুখী ও ক্লাসমুখী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ নেয়া হয়েছে। ইউজিসি এমএসসি, এমফিল এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর পরিকল্পনা করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতায় এ ধরনের প্রণোদনা দিয়েছি। বৃত্তির আওতায় শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে আমরা ঘোষণা করেছি, প্রত্যেকটি ফ্যাকাল্টিতে সেরা একজন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা করছি।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

আরটিভি: বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ওঠে। আপনি নিয়োগে কীভাবে স্বচ্ছতা রাখতে চান?

উপাচার্য: নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি, দুর্নীতি বা অনিয়মের বিভিন্ন অভিযোগ রয়েছে। আমি এই ধারাটিকে রোধ করতে একটি স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করবো। নিয়োগের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর জোর দিচ্ছি। নিয়োগের প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো, যে পদের জন্য যিনি বেশি যোগ্য, তাকেই সেই পদে নিয়োগ দেওয়া।

আরটিভি: ক্যাম্পাসের সবুজায়ন তুলনামূলকভাবে কম। ক্যাম্পাসকে সবুজায়নে প্রশাসনের পরিকল্পনা কী?

উপাচার্য: দায়িত্ব পাওয়ার পর থেকেই সুন্দর, পরিকল্পিত ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ভবিষ্যতে ভবন, রাস্তা, মাঠ বা অন্যান্য স্থাপনাগুলো পরিকল্পনামতো স্থাপনের জন্য নির্দিষ্ট জায়গায় গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন, আঞ্চলিক সংগঠন ও অন্যান্য সংগঠন এই কাজে সহযোগিতা করছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। এই পরিকল্পনার আওতায়ই ক্যাম্পাসে গাছ লাগানোর কাজ চলছে।

আরও পড়ুন: বরগুনায় নিখোঁজের দুই দিন পর ৮ বছরের শিশুর লাশ উদ্ধার

আরটিভি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আনার পরিকল্পনা কী?

উপাচার্য: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে থাকা ভিত্তিপ্রস্তরটি আমাদের ক্যাম্পাসের ভেতরে আনার প্রক্রিয়া শুরু করেছি। সেখানে একটি স্মৃতি সংগ্রহশালা তৈরি করাও আমাদের পরিকল্পনায় রয়েছে। একইভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বটতলাটিকেও ক্যাম্পাসের সীমানায় নিয়ে আসার পরিকল্পনা আছে, যেখানে একটি নজরুল সংগ্রহশালা করা হবে। ইতিহাসের প্রতি সম্মান দেখিয়েই এসব স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছি।

আরটিভি: সরকারি ও বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের অংশীদারিত্ব জোরদার করার পরিকল্পনা কী?

উপাচার্য: আমরা এই বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছি। ইতোমধ্যে `Industry Academia Collaboration` শীর্ষক একটি সেমিনার করেছি। শিক্ষার্থীরা স্নাতক হওয়ার পর যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলো চিহ্নিত করার কাজ হচ্ছে এবং সেক্ষেত্রে প্রশিক্ষণ ও সমাধানের ব্যবস্থা করতে হবে। এ জন্য সিলেবাস প্রণয়নে অ্যালামনাইদের যুক্ত করা হয়েছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানও শিক্ষার্থীদের থিসিস, প্রজেক্ট ও প্রশিক্ষণে সহযোগিতা করছে। ইউজিসি ইতোমধ্যে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে, যা ভবিষ্যতে ৮০০ কোটি টাকায় উন্নীতকরার পরিকল্পনা রয়েছে। এই তহবিল একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন: বাংলাদেশের বকেয়া বিদেশি ঋণ ১৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে

আরটিভি: আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৈরি করার জন্য আপনার উদ্যোগ কী?

উপাচার্য: আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের জন্য যেসব নিয়ামক রয়েছে, সেগুলো অর্জন ও প্রবর্তনের জন্য আমরা কাজ করছি। আমাদের অনেক শিক্ষকের ভালো ভালো পাবলিকেশন বের হয়েছে। সম্প্রতি কিউ-ওয়ান (Q1) জার্নালে প্রকাশিত আর্টিকেলগুলোর জন্য আমরা প্রত্যেকটি ফ্যাকাল্টির সেরা একজন শিক্ষককে পুরস্কৃত করেছি। শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিউ-ওয়ান জার্নালে আর্টিকেল প্রকাশিত হলে এ ধরনের প্রণোদনা দেয়ার পরিকল্পনা রয়েছে, যাতে গবেষণা কার্যক্রম আরও দ্রুত হয়। র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার জন্য সাইটেশনও গুরুত্বপূর্ণ। গবেষণা এবং মানসম্মত পাবলিকেশনের সংখ্যা বাড়ানো জরুরি। শিক্ষকদের তাদের গবেষণা ও অর্জনগুলো ব্যক্তিগত প্রোফাইলে তুলে ধরতে উৎসাহিত করছি। ইতোমধ্যে আমাদের একটি আর্টিকেল এক মাসের মধ্যে ৯০০টি সাইটেশন পেয়েছে এবং কয়েকজন শিক্ষকের সাইটেশন ৫ হাজারের উপরে। এটা একটি তরুণ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, আমাদের গবেষকদের অবদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এগিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে

মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্তহত্যা ও পুশ ইন বন্ধ করতে হবে।

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বা রাঁখি-বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নেই।

বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, “ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়।

এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে।”

এর আগে মতবিনিময়সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে হাসপাতালের নানা সংকট ও সীমাবদ্ধতা বিষয়ক নানা প্রসঙ্গে কথা বলেন রাশেদ খান।

মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলবাহী ট্যাংকারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, মর্মান্তিক দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


তেলবাহী ট্যাংকারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, মর্মান্তিক দুর্ঘটনা

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই দুর্ঘটনা শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার এক স্থানে ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

এছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসী এলাকার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী, তার স্ত্রী এবং তাদের মেয়ে। এছাড়া শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক লালন মিয়া।

পুলিশের তথ্য অনুসারে, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিকে আসা তেলবাহী ট্যাংকলরির ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা সঙ্গে সঙ্গে অটোরিকশার চালকসহ সাত যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে এক গৃহবধূকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট-শাহ্ জালাল,কালকিনি, মাদারীপুর

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


কালকিনিতে এক গৃহবধূকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে একটি ঘটনার মধ্যে, এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বাপ্পি সরদার নামক এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে যে, সে তার স্বামীকে মারধর করার সঙ্গে সঙ্গে প্রাণনাশের হুমকিও দিয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগকারী মোসাম্মাত খাদিজা বেগম, যিনি মিজানুর রহমানের স্ত্রী। তাদের বসবাসের জায়গা হলো উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বজরুসসার গ্রাম। বর্তমানে খাদিজা তার ছোট দুটি সন্তানের সঙ্গে খাশের হাট বাজারের পাশে একটি ভাড়া বাসায় রয়েছেন। অভিযুক্ত বাপ্পি সরদার একই এলাকার হোসেন সরদারের ছেলে।খাদিজা বেগম অভিযোগ করে জানান, তার স্বামী কাজের জন্য চট্টগ্রামে অবস্থান করছেন। একদিন, বাপ্পি সরদার তার কাছে এসে নিজেকে মিজানুর রহমানের বন্ধু পরিচয় দিয়ে তার স্বামীর মোবাইল নম্বর চান। খাদিজা নাম্বার দিতে না চাইলে, বাপ্পি তার ছোট সন্তানের হাতে থাকা মোবাইল নিয়ে গিয়ে খাদিজার মোবাইল নম্বর সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে।খাদিজার দাবি, কয়েকদিন পর রাতে বাপ্পি ফোন করে পরিচয়নামা তুলে ধরেন এবং বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। তার সঙ্গে কথা না বললে, স্বামীকে মারধরের হুমকি দেওয়া হতো। পরবর্তীতে, তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাবও দেওয়া হয়। এসব প্রস্তাবে রাজি না হওয়ায়, এক পর্যায়ে বাপ্পি লোকজন নিয়ে মিজানুর রহমানকে মারধর করেন বলেও অভিযোগ করেন খাদিজা।অভিযোগে আরও উল্লিখিত হয়েছে যে, বাপ্পি খাদিজাকে ভয় দেখিয়ে দাবি করেন, তার কাছে খাদিজার গোপন ছবি ও ভিডিও রয়েছে। টাকা না দিলে, সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তার স্বামীকে দেখানোর হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে খাদিজা বলেন, তিনি বাপ্পির কাছে নগদ ৩০ হাজার টাকা দেন।খাদিজার অনুযায়ী, কয়েকদিন পর আবার টাকা দাবি করা হলে, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। তখন বাপ্পি তাকে কানের দুল দিতে বলেন। পরে খাদিজা বাধ্য হয়ে চার আনা ওজনের কানের দুল দেন বলে অভিযোগ করা হয়েছে।খাদিজা আরও অভিযোগ করেন, এই বিষয়টি যখন তার স্বামীর কাছে জানানো হয়, তখন মিজানুর রহমান বাপ্পির বাড়িতে যান এবং এ ব্যাপারে জানতে চান। এরপর, বাপ্পি কয়েকজন লোক নিয়ে খাদিজার ভাড়া বাসায় এসে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেন।এই ঘটনায় পরিবারটি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলেও জানান খাদিজা।এদিকে, ওই ভাড়া বাড়ির বাসিন্দা জুয়েল রানা এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা বাপ্পি সরদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন এবং বলেছেন, তিনি এলাকায় ভয়ভীতি দেখান এবং নারীদের ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেন বলে তাদের জানা রয়েছে।অভিযুক্ত বাপ্পির কাকা, বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতির রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি প্রশাসনকে ভয় পান না বলেও অভিযোগ করেছেন তারা।ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, “আমি একজন সাধারণ নারী। আমি কোনো অন্যায় করিনি। আমাকে ভয় দেখিয়ে টাকা ও কানের দুল নেওয়া হয়েছে। এখন আমাকে ও আমার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তা চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”এ প্রসঙ্গে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।তবে, অভিযুক্ত বাপ্পি সরদারের বক্তব্য জানতে গেলে, সাংবাদিকের সঙ্গে আলাপ না করে তিনি পালিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎স্টাফ রিপোর্টার:: মোহাম্মদ নূর

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য ১৬২ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই বৃত্তি প্রদান অনুষ্ঠান। হোসেন আলী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইউসুফ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী মো. মমিনুল ও মো. ফারুক আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ নারী ও শিশু বিষয়ক সহকারী অধ্যাপক ডা. মো. আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হায়াত, আইনজীবী হেলেনা আক্তার, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, সুরমা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ, সমাজসেবক সুলতান আহমেদ, অগ্রগামী হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইউসুফ আহমেদ, সৈয়দ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রাসেল আহমেদ, হাফেজ নুরুল ইসলাম, ফারজানা ইয়াসমিন, আব্দুল বারী, হাসিবুল ইসলাম আরিফ, ডা. হাবিব উল্লাহ ও ইব্রাহিম খলিল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং শিক্ষায় উৎসাহ জোগাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে ও আগামীতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে। পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%