ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দিনাজপুরের সব ধরনের লিচু এখন বাজারে


দিনাজপুরের সব ধরনের লিচু এখন বাজারে

দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বেদানা লিচুসহ সব ধরনের লিচু বাজারে উঠতে শুরু করেছে। মহোৎসবে চলছে লিচু বেচা-কেনা। শহরের লিচুর বাজার জমে উঠেছে।

দিনাজপুর ফল নিয়ে গবেষণায় নিয়োজিত হর্টিকালচার বিভাগের অভিমত, এবারে লিচু বিক্রির খাত থেকে লিচু চাষিরা ৮শ’ থেকে ৯শ’ কোটি টাকা আয় করার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন গতকাল রোববার বিকেলে জেলার কালিতলা লিচুর পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, মধু মাসে লিচুর বাজার ক্রেতা বিক্রেতাদের ভীড়ে জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন এখান থেকে বিভিন্ন যানবাহনে সুস্বাদু লিচু বেদানাসহ অন্যান্য লিচুগুলো পাইকাররা বিভিন্ন জেলায় চাহিদা অনুযায়ী ক্রয় করে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য তহুরুল ইসলামের প্রাণ গেল

একই অবস্থা লক্ষ্য করা গেছে শহরে অস্থায়ী লিচুর পাইকারি বাজার পুলহাট এলাকায়। এখানে বসেছে লিচু ও আমের সর্ববৃহৎ পাইকারি বাজার। এখানে লিচু ও আমের বাগান মালিকরা তাদের উৎপাদিত লিচু পাইকারি বিক্রির জন্য আড়তে নিয়ে আসছেন। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা লিচু ক্রয়ের জন্য এই বৃহৎ পাইকারি বাজারে আসছেন। পাইকাররা আড়তদারদের সাথে দরদাম করে তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী দিনাজপুর ঐতিহ্যবাহী বেদানা লিচুসহ মাদ্রাজি, কাঁঠালি, বোম্বাই ও চায়না থ্রিসহ উন্নত জাতের লিচু স্বাচ্ছন্দ্যে ক্রয় করে বিভিন্ন পরিবহন যোগে তাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন। লিচুর পাইকারি বাজারে মধু মাস হিসেবে পরিচিত জ্যৈষ্ঠ মাসে লিচু ক্রয় বিক্রয়ের ক্রেতা বিক্রেতাদের মহোৎসব চলছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই পাইকারি বাজারে ব্যাপকহারে লিচু ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

আবার খুচরা ব্যবসায়ীরা এখানে আগত ক্রেতাদের নিকট একইভাবে লিচু বিক্রি করছেন। লিচুর বাজারগুলোতে ব্যবসায়ীরা বিভিন্ন হাক-ডাকসহ গরম করে ক্রেতাদের নিকট লিচু বিক্রি করছেন। অনেক ক্রেতা লিচু ক্রয়ের পূর্বে লিচুর অবস্থান ও স্বাদ যাচাইয়ের জন্য লিচু খেয়ে দেখে ক্রয় করেছেন।

এদিকে জেলার বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তারা এই জেলায় চাকরি করার কারণে তাদের উচ্চ মহলের কর্তা ব্যক্তিদের এই মধু মাসে লিচু উপহার দেয়ার জন্য ব্যবস্থা করতে হয়। এজন্য এসব অফিস আদালত থেকে আগাম লিচু ক্রয় করার জন্য সদর উপজেলার উলিপুর, আউলিয়াপুর, মাছিমপুর, সিকদারহাট, পুলহাট, মহব্বতপুর, এবং বিরল উপজেলার ফারাক্কাবাঁধ, মঙ্গলপুর, মাধববাটি, বোডেহাট, ধুকুরঝারিসহ একাধিক এলাকায় অবস্থিত উন্নত মানের লিচু ক্রয়ে তারা বাগানে গিয়ে লিচুর মান যাচাই করেছেন। পছন্দ হলে চাহিদা অনুযায়ী লিচু ক্রয় করছেন। তাদের লিচু নিজস্ব পরিবহনে যত্ন সহকারে অফিসের নিজস্ব লোক মারফত ঢাকাসহ বিভিন্ন জেলার দপ্তর প্রধানসহ সংশ্লিষ্টদের উপঢৌকন হিসেবে প্রেরণ করা হচ্ছে।

দিনাজপুর সদর উপজেলার সিকদার গ্রামের লিচু বাগান মালিক মো. সাকের আলী বলেন, ভাল ও উন্নত মানের লিচু প্রতি বছর বাগান থেকেই বিভিন্ন সরকারের দপ্তরের কর্মকর্তারা এভাবে ক্রয় করে নিয়ে যায়। এবারও একইভাবে বাগান থেকে উন্নতমানের লিচু বিক্রয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। বাগান মালিকরা তাদের বাগান থেকে যত্ন সহকারে লিচু পেড়ে এসব ভিআইপি ক্রেতাদের নিকট যানবাহনে পরিবহনের জন্য স্বচ্ছভাবে বাঁশের ঝুড়িতে লিচুর পাতা বিছিয়ে যত্ন সহকারে প্যাকেটিং করে পাঠানোর ব্যবস্থা করছে। প্রতিদিন লিচুর বাগানগুলো থেকে কয়েকশ’ যানবাহনে এভাবেই লিচু নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: গাজীপুরে মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে জীবিত প্রমাণ হলেন নারী শ্রমিক

এরই মধ্যে বাজারে মাদ্রাজি, বেদানা ও চায়না-৩ জাতের লিচু থাকলেও মোম্বাই, হারিয়া, চায়না-২, মোজাফরি, কাঁঠালি জাতের লিচু বাজারে আসতে আরও কয়েক দিন সময় লাগবে। আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার কথা চিন্তা করে লিচু চাষিরা একটু আগে-ভাগেই বাগান থেকে লিচু পাড়তে শুরু করেছেন।

গতকাল শহরের ফলের বাজার কালিতলা নিউ মার্কেটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভীড়। জাত এবং আকার-ভেদে বিভিন্ন দামে লিচু বিক্রি হচ্ছে। যেমন প্রতি একশ’ লিচু মাদ্রাজি বিক্রি হচ্ছে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা, বেদানা লিচু বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৭শ’ টাকা, এবং চায়না-৩ বিক্রি হচ্ছে ৮শ’ থেকে ৯শ’ টাকা। দিনাজপুরে উৎপাদিত লিচু শতকরা ২০ ভাগ অত্র জেলার চাহিদা মিটিয়ে শতকরা ৮০ ভাগ লিচুই চলে যাচ্ছে সারা দেশের অন্যান্য জেলায়।

দিনাজপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মোতাহার হোসেন বাসস’কে জানান, দিনাজপুরের সুস্বাদু ঐতিহ্যবাহী বেদানা লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত দু’বছর থেকে এই সুস্বাদু বেদানা লিচু বিদেশে রপ্তানি করে কৃষি অর্থনীতিতে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু বিদেশি এই সুস্বাদু বেদানা লিচু ক্রয় করার জন্য কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেছেন। গত বছর দিনাজপুরের সুস্বাদু বেদানা লিচু ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ায় যত্ন সহকারে সফলভাবে পাঠানো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন বাসস’কে বলেন, জেলায় লিচুর মৌসুম শুরু থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লিচু ও অন্যান্য ফল নিয়ে কাজে নিয়োজিত মাঠকর্মীরা বাগান মালিকদের লিচুর ভাল ফলন উৎপাদন করতে সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন। এবারে চৈত্র-বৈশাখ মাসে বৃষ্টি প্রবাহ ছিল। জৈষ্ঠ্য মাসেও কিছুটা বৃষ্টি হয়েছে। ফলে লিচুর বাগান ও গাছে থাকা লিচু যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য লিচু চাষীদের সঠিক পরামর্শ দিয়ে গাছে থাকা লিচু সংরক্ষণ করা সম্ভব হয়েছে। সেই সাথে লিচু বিক্রি ও বাজারজাত করার চাষিরা তাদের লিচু ভালো দামে বিক্রি করতে সক্ষম হচ্ছেন।

আরও পড়ুন: শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,

তিনি বলেন, চলতি বছর সুস্বাদু বেদানা লিচু, বেশ কয়েকটি দেশ নেওয়ার জন্য আগাম আগ্রহ প্রকাশ করেছেন। তাদের আগ্রহ অনুযায়ী লিচু পাঠানোর জন্য প্রস্তুতির কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেন।

জেলা শহরে কালিতলা নিউ মার্কেটের লিচুর আড়তদার ও ব্যবসায়ী মওলা বক্স বাসস’কে বলেন, কিছুদিন পূর্বে প্রচণ্ড রোদ আর গরমের কারণে মাদ্রাজি লিচু ঝরে পড়ায় এই লিচুর সরবরাহ একেবারেই কম। সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে। এর ফলে ক্রেতাদের একটু বেশি দামে কিনতে হচ্ছে। তবে তিনি বলেন, গতবারের তুলনায় এবার লিচুর আমদানি ভাল রয়েছে।

লিচুর খুচরা ব্যবসায়ী মো. নুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে আগত পাইকারি ব্যবসায়ীদের কারণে লিচুর বাজার চড়া। আমরা স্থানীয় বাজার ও মানুষের চাহিদা অনুযায়ী বেদানা লিচু প্রতি একশ’ ৫শ’ থেকে ৬শ’ টাকায় নিচ্ছি। সেখানে ঢাকার পাইকাররা নিচ্ছে ৬শ’ টাকা থেকে ৭শ’ টাকা দরে। এরফলে লিচু চাষিরা ঢাকার পাইকারদের সাথে জমিয়ে ব্যবসা করছে। তাদের সাথে তাল মিলিয়ে ব্যবসা করতে হিমশিম খেতে হচ্ছে। ফলে এর প্রভাব পড়ছে ক্রেতাদের ওপর। গত বছরে তুলনায় এবারে একটু বেশি দামে লিচু কিনতে হচ্ছে।

জেলার ফুলবাড়ী উপজেলা থেকে লিচু কিনতে আসা ক্রেতা মনিরুজামান মিয়া বলেন, গতবারের তুলনায় লিচুর দাম একটু বেশি। তবে দাম যাই হোক বছরের ফল খেতে তো হবে। তাই দু’শ লিচু পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহর নেতৃত্বে বিশাল গণমিছিল

শহরের কালিতলা নিউমার্কেটে পাইকারি বাজারে ইজারাদার মো. দবিরুল ইসলাম বাসস’কে বলেন, এটা দিনাজপুর শহরে সবচেয়ে বড় ফলের বাজার। এখানে দৈনিক ৩ থেকে ৪ কোটি টাকার লিচু বিক্রি হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় ফলের এই বাজারটি দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ইজারাদারসহ লিচু বাগান মালিক ও ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেন।

দিনাজপুর হটিকালচার বিভাগের উপ-পরিচালক মো. এজামুল হক বলেন, চলতি বছর দিনাজপুরে ৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। লিচু বাগান গুলোতে গাছ রয়েছে, প্রায় ১১ হাজার ৫৮০টি। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৫৫০ মেট্রিক টন লিচু। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিতে বিশেষ অবদান রাখতে সক্ষম বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, চলতি বছর বিগত বছর গুলোর তুলনায় লিচুর বাজার দর একটু বেশি থাকায় এবারে প্রায় ৮শ’ থেকে ৯শ’ কোটি টাকার অধিক লিচু বিক্রি খাত থেকে লিচু চাষিরা সম্ভাব্য আয় করতে পারবেন বলে তিনি আশ্বস্ত করছেন।

আরও পড়ুন: পিরোজপুরে বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : মাখোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার জানিয়েছেন যে, ফ্রান্স এবং তার মিত্ররা আটলান্টিক মহাসাগরের কাছে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি রুশ তেলবাহী ট্যাংকার আটক করেছে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, 'টাগর' নামের ট্যাংকারটিকে রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়েছে।

এই অভিযানে ব্রিটেন এবং অন্যান্য অংশীদার দেশ সহযোগিতা করেছে, যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে হচ্ছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি সম্প্রচার করেছে।

মাখোঁ বলেছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, সমুদ্র আইন লঙ্ঘন করা এবং চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে অর্থায়নের জন্য এই জাহাজ ব্যবহারের বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:২২ পি.এম


টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। আদানি-রপ্তানি শুরু হওয়ার ফলে বন্দরে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।

সোমবার (১ জুন) সকালে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি-রপ্তানির সকল কার্যক্রমের সূচনা হয়।

এদিকে, ঈদের ছুটি কাটিয়ে ব্যবসায়ীদের আনাগোনা শুরু হওয়ায় বন্দরে প্রাণ চঞ্চলাত্য লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্নস্থান থেকে পণ্যবহণকারী ট্রাক বন্দরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। সকাল থেকে শ্রমিকরা বন্দর এলাকায় আসতে দেখা যায় এবং তারা বন্দরে প্রবেশ করছিলেন।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভপাতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭ আসন কিনেছে জামায়াত-এনসিপি : রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭ আসন কিনেছে জামায়াত-এনসিপি : রাশেদ খান

বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ে উন্নয়ন বরাদ্দের নামে দেওয়া অর্থ ব্যবহার করে জামায়াত ও এনসিপি নির্বাচনে সুবিধা নিয়েছে এবং এর মাধ্যমেই তারা ৭৭টি আসন পেয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত ও বিচার কার্যকর করা প্রয়োজন।

সোমবার (১ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ দাবি করেন।

রাশেদ খান এ বিষয়ে আরও বলেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ে জেলা পরিষদের তহবিল থেকে দেবীদ্বার উপজেলার উন্নয়নের জন্য কেন হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা পেয়েছিলেন, এ প্রশ্ন তোলেন তিনি। তিনি জানতে চান, এ সময় হাসনাত আব্দুল্লাহ সরকারের কোন পদে ছিলেন কি না।

তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি বক্তব্যে দাবি করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিজ আসনের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে গেছেন।

ঠিক একইভাবে জামায়াত এবং এনসিপির নেতাদেরও কোটি কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

তার দাবি, অতীতে সর্বোচ্চ ১৮টি আসন পাওয়া একটি দল এবার ৭৭টি আসন পেয়েছে মূলত অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের অর্থ ব্যবহার করার কারণে।

তিনি অভিযোগ করেছেন যে, অন্য উপজেলার উন্নয়ন বঞ্চিত করে নির্দিষ্ট কিছু এলাকায় অর্থ বরাদ্দ দেওয়ার মাধ্যমে বড় ধরনের বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে। রাশেদ খান বলেন, ‘তাহের, হাসনাত ও আসিফ সাহেবরা শুধু নিজেদের এলাকায় উন্নয়ন বরাদ্দ নিয়ে গিয়ে বৈষম্য ও দুর্নীতির জন্ম দিয়েছেন। এটি ক্ষমার অযোগ্য।’

অন্তর্বর্তী সরকারের বিচার দাবি করে রাশেদ খান বলেন, রাজনৈতিক নেতাদের মাধ্যমে এ ধরনের উন্নয়ন বরাদ্দ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যায় করেছে। তিনি আবারও অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রম আবারও পুরোদমে শুরু হয়েছে।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে মে মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এ ছুটির সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি।

যদিও চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন, শিক্ষার্থীরা তবে আরও কিছুদিন ছুটিতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী ছুটিতে ভিন্নতা রয়েছে।

স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি থাকবে।

এছাড়া পরের দুই দিন, ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ফলে আগামী রবিবার (৭ জুন) থেকে পাঠদান আবার শুরু হবে।

মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, যেমন আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলো, স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে এক সপ্তাহ বেশি ছুটি নিয়েছে।

মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে মাদরাসাগুলোতে পাঠদান শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%