প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, উন্নয়ন কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। তিনি উল্লেখ করেছেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই টেকসই ও মানসম্মত হতে হবে। নগরবাসী যাতে উন্নয়ন কাজের সুফল দীর্ঘদিন ধরে ভোগ করতে পারেন, সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে, চসিক প্রশাসক এলাকার চলমান উন্নয়ন কাজের অগ্রগতি, নির্মাণমান ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
শাহাদাত হোসেন আরও বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং কাজের মান নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না। নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ প্রয়োজনীয় নাগরিক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
এ সময় সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন