০২:৪৬ পি.এম
বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় বিদ্যুৎ সংকটের জন্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুরে জেলা প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, ‘বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে এ ঘটনায় মনোকষ্ট পেয়েছেন।’
আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি
তিনি আরো বলেন, বিগত সরকার ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল। পূর্ববর্তী শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে স্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছিল বলে মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান।
জেলা প্রশাসক ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার যে সঙ্গে কাজ করছেন, তাঁরা এর আগে এমন সরকারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি। সরকারের লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা।
তিনি কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন