০৪:১৭ পি.এম
ঝড়োহাওয়ার কারণে পদ্মা নদীর পানি উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর সোয়া ২টা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ দ্বারা সাময়িকভাবে সব লঞ্চ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালের কণ্ঠকে জানিয়ে বলেন যে, প্রবল ঝড়োহাওয়ার কারণে পদ্মা নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে সোমবার (১৮ মে) দুপুর সোয়া ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে লঞ্চ সার্ভিস পুনরায় চালু করা হবে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন