০৩:৩০ পি.এম
জেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ এবং পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকা-ের পরিস্থিতি তৈরি করে বাস্তবধর্মী মহড়া পরিচালনা করা হয়। এ সময় নিরাপদে ভবন ত্যাগ, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নানা কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। মহড়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজীব, নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রেজওয়ান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, উপাধ্যক্ষ আমান সাদিক, নির্বাহী সচিব মনজুরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ভীষ্মদেব বিশ্বাস, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ এবং ভলান্টিয়ার টিম লিডার জহিরুল ইসলাম।
বক্তারা জানান, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই ধরনের মহড়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবন রক্ষাকারী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজকরা জানিয়েছে, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় দক্ষ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন: বরিশালে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র্যালি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন