প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের বড় বাজারে লিচু এবং অন্যান্য ফলের দাম অনেক বেশি রাখা হয়েছে এবং ক্রয় ভাউচার না থাকার কারণে জেলা ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।
বুধবার দুপুরে, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে বলেন, ফল ব্যবসায়ী মোতালেব বাজারের মূল্যর চেয়ে অনেক বেশি দামে লিচু বিক্রি করায় তাকে জরিমানা করা হয়েছে। অভিযানে তিনি ক্রেতাদের কাছ থেকে লিচুর দাম বেশি রাখার কথা স্বীকার করেছেন। এ সময় মো. মোতালেব হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মিরপুর এলাকায় অবস্থিত আইসক্রিম এবং দধি তৈরির প্রতিষ্ঠান মীনা আইসক্রিম কারখানাতেও অভিযান পরিচালিত হয়। এ সময় অনুমোদনহীন রং, ফ্লেভার, সাইট্রিক এসিড মিশ্রিত করে শিশু খাদ্য আইসক্রিম ও দধি উৎপাদন ও বাজারজাতকরণ করায় যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেসব বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মীনা আইসক্রিমের মালিক মো. সোহানুর রহমানকে ১৫,০০০ টাকা জরিমানা দেওয়া হয়। অভিযানে ব্যাটেলিয়ন আনসার সদস্য এবং জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা ভোক্তা অধিদপ্তর জনগণের স্বার্থে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন