প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতা এবং যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে পৃথক স্থান থেকে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে মো. ইকবাল হোসেন (৪৬)। তিনি সাদেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরজন হলেন মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মো. মনির ভূইয়ার ছেলে মোঃ সারোয়ার হোসাইন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে শহরের পাইকপাড়া এলাকা থেকে মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। রাত ১১টায় মাছিহাতার আটলা এলাকা থেকে সারোয়ার হোসাইনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতা এবং যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন