০৫:০২ পি.এম
চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণের বস্তা মাথায় নিয়ে ছুটে চলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
এই কার্যক্রম রবিবার (১২ জুলাই) সকাল থেকে শুরু হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালীতে সরেজমিনে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খবর নিয়ে তাদের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন।
এ সময় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্যের ভিত্তিতে ও মানবিক বাংলাদেশ গড়তে আমাদের নির্দেশনা দিয়েছেন। এই মানবিক জায়গায় আমি চট্টগ্রাম আসছি, এটি আমার দায়িত্বের বিষয়। আমি এখানে আসায় আমাদের দলীয় নেতাকর্মীরা আরো উৎসাহ পাবেন।’
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
রবিবার সকাল থেকে দুপুরে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাঁশখালীর গুনাগরি, ইলিসা, বাহারছড়া এবং সাতকানিয়ার এঁওচিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে যুবদলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন