০২:৪৬ এম
প্রায় পাঁচ মাস ধরে চলছে যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। চলমান এই সংঘাতে জর্ডানে মার্কিন দুই সেনার নিহত হওয়ার খবরের রেশ কাটতে না কাটতেই, এবার উত্তর ইরাকে প্রাণ হারালেন আরও একটি মার্কিন সেনা।
রবিবার আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইরানি ড্রোন ভূপাতিত করে ধ্বংস করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টে নিশ্চিত করেছে, গত ১৮ জুলাই উত্তর ইরাকের অবিস্ফোরিত ওই ড্রোনটি নিয়ন্ত্রিত উপায়ে নিষ্ক্রিয় করার সময় ঘটে ওই বিস্ফোরণে ওই সেনা নিহত হন। এ দুর্ঘটনায় সামান্য আহত অপর এক সেনা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
জর্ডানে দুই মার্কিন সেনার মৃত্যুর খবর প্রকাশের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে এ প্রাণহানির ঘটনা দেখা দিল। এদিকে সেন্টকম আরও জানিয়েছে, জর্ডানে নিখোঁজ এক সেনার খোঁজে তল্লাশি চালানোর সময় সেখানে অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
ইরানের বিরুদ্ধে দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে চলতে থাকা এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ১৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন