প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৮) ধর্ষণের মামলায় ছিদ্দিক হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোর রাতে উপজেলার নয়ারহাট এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ছিদ্দিক হাওলাদার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামের নানু হাওলাদারের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের উত্তর বিশকাটালি গ্রামের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার সকালে শিশুটি নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে তখন ওই অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠে। এ সময় সুবিধা নিয়ে অটোরিকশাচালক একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে ফিরে গিয়ে অভিভাবকদের জানায়। পরবর্তী সময়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, ঘটনার পরে ভুক্তভোগী শিশুটির পরিবারের তরফ থেকে অজ্ঞাতনামা অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তথ্য প্রযুক্তি ও নানান কৌশল কাজে লাগিয়ে মাত্র দুই দিনের মধ্যে অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেফতার করার পর সে তার অপরাধের কথা স্বীকার করে। এছাড়া, গ্রেফতারকৃত ব্যক্তিকে আজ রোববার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন