০৩:২৯ এম
মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ২০২৬ ফিফা বিশ্বকাপের। এই বছরের দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর নানা কারণে মনে রাখার মতো। এবার এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে প্রথম ৪৮টি দল। তিনটি দেশ হচ্ছে আয়োজক এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফুটবল বিশ্বকাপের পোস্টার গার্ল হিসেবে পরিচিত শাকিরা ফুটবল মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করে অনুষ্ঠানে এক জমকালো রূপ দেন। অনুষ্ঠানের শুরুটা হয় মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে, যা দর্শকদের কাছে দারুণ সাড়া পায়। এই ব্যান্ডটি ১৯৮১ সালে গঠিত হয় এবং তাদের দুর্দান্ত পরিবেশনা মনোযোগ আকর্ষণ করে।
এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। তবে মনে রাখতে হবে, তিনি হলিউড তারকা জর্জ ক্লুনির ‘ওশান’ নন। তিনি ২০০৯ সালে নিজের ইউটিউব চ্যানেল চালু করার মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন এবং অনেকের কাছে তিনি যেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ড্যানি গাইলেন ‘পার্তিদাজো’ গান। ফলে বিভিন্ন প্রজন্মের দর্শকরা উপভোগ করতে সক্ষম হন। এরপর মঞ্চে আসেন জে বালভিন, যিনি কার্ডি বি–র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নিয়েছিলেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন।
অনুষ্ঠানে এত এত পরিবেশনার পরও একটা খামতি ছিল। সবাই অপেক্ষায় ছিলেন, কখন মঞ্চে উঠবেন শাকিরা।
অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। কলম্বিয়ান পপ তারকা শাকিরা হাজির হলেন এবং গাইলেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং 'লেটস গো'। শাকিরার সাথে একই সুরে গলা মেলালো পুরো আজতেকা স্টেডিয়াম। আলোকসজ্জা, আতশবাজি এবং হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে আজতেকা স্টেডিয়াম, যা মুহূর্তেই পরিণত হয় একটি বিশাল উৎসবমঞ্চে।
শাকিরার প্রাণবন্ত নৃত্য ও কণ্ঠে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। মাঠের মাঝখান থেকে বিশাল এক ট্রফির প্রতিরূপ উঠে আসে, যেখানে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শত শত নৃত্যশিল্পী মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন রঙিন পরিবেশনায়।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী
শাকিরার গানের পরই উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয় এবং পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে স্বাগতিক মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন