০৩:৪৯ পি.এম
নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা ও জর্ডানের খেলার সময় বিদ্যুৎ না থাকার কারণে এবং তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর ঘটিয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় অবস্থিত কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এই ঘটনায় ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সকাল ৮টায় আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে চলমান ঘন ঘন লোডশেডিংয়ে অতি বিরক্ত গ্রাহকদের মধ্যে এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে বিক্ষোভ করে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন।
এ বিষয়ে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মন্তব্য করেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে তিনি জানান, এ ক্ষেত্রে তারা এখনো আইনগত পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন না। বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ঘটনার ফলে এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জন আসামি গ্রেপ্তার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন