০৯:১০ পি.এম
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার পরপরই রেললাইনের ওপর বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকে। দুর্ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা রেললাইনে ভিড় জমান। তবে পারেনি তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের নাম-পরিচয় শনাক্ত করতে।
আরও পড়ুন: গাইবান্ধার চরাঞ্চলে ৮,৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির মহতী উদ্যোগ
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীম উদ্দিন বলেন, 'বিকেল পৌনে ৬টার দিকে জামালপুর কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে মুক্তমঞ্চের কাছে পৌঁছালে ওই বৃদ্ধ লাইনে কাটা পড়েন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দিয়েছি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে।'
জয়দেবপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তিনি আরও বলেন, 'ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
আরও পড়ুন: কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন