ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরের জন্য ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা থেকে ইরান-বিতর্কের কেন্দ্রে ছিলেন যুদ্ধপন্থী গ্রাহাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০১ এম


গাজা থেকে ইরান-বিতর্কের কেন্দ্রে ছিলেন যুদ্ধপন্থী গ্রাহাম

মার্কিন রাজনীতিতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রভাব বিস্তার করা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ছিলেন একাধারে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, ইসরাইলের অন্যতম কট্টর সমর্থক এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক পররাষ্ট্রনীতির জোরালো প্রবক্তা। তবে, তার রাজনৈতিক জীবনজুড়ে বিতর্কও ছিল সমানভাবে উপস্থিত। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের নাটকীয় উত্থান-পতন থেকে শুরু করে গাজা, ইরান ও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে তার অবস্থান বারবার আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে।

রোববার গ্রাহামের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি শনিবার সন্ধ্যায় মারা যান। তার পরিবার এ সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

২০০২ সালে প্রথমবার সিনেটর নির্বাচিত হওয়ার পর গ্রাহাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে অন্যতম প্রভাবশালী রিপাবলিকান নেতা হিসেবে পরিচিতি পান। যুদ্ধপন্থী বক্তব্য এবং হস্তক্ষেপমূলক পররাষ্ট্রনীতির কারণে তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রায়ই সমালোচনার মুখে পড়েছেন।

গ্রাহাম সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং গাজায় ইসরাইলের যুদ্ধ, আফগানিস্তান ও ইরাকের যুদ্ধ, পাশাপাশি ইউক্রেন ও ইরানসংক্রান্ত নীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

মৃত্যুর মাত্র কয়েকদিন আগে গ্রাহাম ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে রাশিয়ার ওপর আরও চাপ বাড়ানোর লক্ষ্যে আইন প্রণয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। কিয়েভ সফরকালে তিনি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার জন্য সবচেয়ে জোরালো সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পুতিন ইউক্রেনেই থামবেন না। ইউক্রেনে দুর্বলতা দেখানো মানে তাইওয়ানেও পরাজয় ডেকে আনা।

যদিও বিভিন্ন সময়ে ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ হয়েছিল, বিশেষ করে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার পর, পরে তিনি আবার ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সমর্থকে পরিণত হন এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন।

ক্যাপিটল হামলার পর সিনেটে দেওয়া এক বক্তব্যে গ্রাহাম বলেছিলেন, "ট্রাম্প এবং আমার পথচলা ছিল ভয়ংকর। কিন্তু এভাবে এর সমাপ্তি হোক, তা চাইনি। আমি শুধু এটুকুই বলতে পারি যে আমাকে বাদ দিন। আর নয়।" তবে পরে তিনি অবস্থান বদলে ২০২৩ সালে বিবিসিকে বলেন, "ডোনাল্ড ট্রাম্পের একটি অন্ধকার দিক আছে... কিন্তু তিনি খুব ভালো প্রেসিডেন্ট ছিলেন। আমি তার সঙ্গেই আছি, কারণ আমি দেখেছি তিনি কী করেছেন।"

গ্রাহাম মার্কিন কংগ্রেসে ইসরাইলের অন্যতম দৃঢ় সমর্থক ছিলেন। তিনি তেল আবিবকে আরও সামরিক সহায়তা এবং অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য অতিরিক্ত সহায়তার পক্ষে অবস্থান নেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ‘ইসরাইলের ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, ইসরাইলের প্রতি গ্রাহামের সমর্থন ছিল ‘অবিচল’।

গাজায় ইসরাইলের গণহত্যা চলাকালীন তিনি ইসরাইলের পদক্ষেপের পক্ষে অবস্থান নেন এবং মার্কিন সমর্থন সীমিত করার প্রচেষ্টার বিরোধিতা করেন। তার মন্তব্যগুলো প্রায়ই ফিলিস্তিনি অধিকার কর্মী, মানবাধিকার গোষ্ঠী এবং মুসলিম নাগরিক অধিকার সংগঠনগুলোর সমালোচনার জন্ম দিত।

২০২৪ সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহাম লিখেছিলেন, "গাজার ফিলিস্তিনিরাই পৃথিবীর সবচেয়ে উগ্রপন্থী জনগোষ্ঠী, যাদের জন্ম থেকেই ইহুদিদের ঘৃণা করতে শেখানো হয়," যা ব্যাপক নিন্দার জন্ম দেয়। এই মন্তব্যের তীব্র নিন্দা জানায় কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস। সংগঠনটি অভিযোগ করে, গ্রাহাম ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী ধারণা ছড়াচ্ছেন এবং তার বক্তব্য “ঘৃণায়পূর্ণ এবং অযৌক্তিক।”

এছাড়া তিনি একবার মন্তব্য করেছিলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র যেমন জাপানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, ইসরাইলও তেমন পদক্ষেপ বিবেচনা করতে পারে।" বিরোধীরা এ মন্তব্যকে উসকানিমূলক বলে সমালোচনা করেন। ২০১৯ সালে অধিকৃত গোলান মালভূমি সফরকালে গ্রাহাম বলেন, "ইসরাইলের নিরাপত্তা ও সমৃদ্ধি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি গোলান মালভূমির ওপর ইসরাইলের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দেন।"

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান এ বছরের শুরুতে বলেছেন যে, ইসরাইলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগের কারণে গ্রাহামসহ কয়েকজন মার্কিন কর্মকর্তা তাকে হুমকি দিয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে গ্রাহাম ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপেরও জোরালো সমর্থক ছিলেন। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চলাকালে তিনি হোয়াইট হাউসকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বারবার সামরিক শক্তি ব্যবহারের আহ্বান জানান এবং তেহরানের সঙ্গে সংঘাতকে নাৎসি জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধের সঙ্গে তুলনা করেন। মধ্যপ্রাচ্য বিষয়ে তার অবস্থানের জন্য গ্রাহাম উপসাগরীয় দেশগুলোরও সমালোচনার শিকার হন।

গত মার্চে তিনি অভিযোগ করেন, সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং যারা তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সমর্থন দেবে না, তাদের “পরিণতি” ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেন। তার এই সংঘাতমূলক আচরণ ইউরোপেও কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল।

২০২৫ সালে, গাজায় ইসরায়েলের যুদ্ধের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো থেকে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্তের পর গ্রাহাম পরিণতির হুমকি দিলে নরওয়ের কর্মকর্তাদের পরিস্থিতি সামাল দিতে হয়।

সূত্র: মিডল ইস্ট আই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কোথায় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ এম


আজ কোথায় কী?

দেশে প্রতিদিন সরকারের বিভিন্ন দফতর, সংগঠন, রাজনৈতিক দল ও অনেক সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে কি কি রয়েছে, তা দিনের শুরুতেই জানার জন্য আপনি প্রস্তুত হতে পারেন।

দুপুর ১টায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক আনুষ্ঠানিকভাবে আয়োজিত আর্লি চাইল্ডহুড প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিকেল ৪টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাইবাড়ি রেলগেট সংলগ্ন আমির’স চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী শিক্ষা সংস্কার ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য এবং ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ এম


সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

প্রতিদিনের কেনাকাটার উদ্দেশ্যে আমাদের কোথাও না কোথাও বের হতে হয়। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই অঞ্চলের সাপ্তাহিক বন্ধের দিনটি জানা প্রয়োজন। এতে বিড়ম্বনায় পড়তে হয় না।

সুতরাং, সোমবার (১৩ জুলাই) রাজধানীর কোন কোন এলাকায় শপিংমল ও মার্কেট বন্ধ রয়েছে, সেটি দেখে নিন।

এই এলাকাগুলো হলো: আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

মার্কেটগুলো হলো: রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলার সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ এম


টিভিতে আজকের খেলার সময়সূচি

লর্ডসে ভারত-ইংল্যান্ড মহিলা টেস্ট ম্যাচ চলছে। এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড।

ক্রিকেটের খেলা নিয়ে আলোচনা করলে,

নারী টেস্টের ৪র্থ দিন,

ইংল্যান্ড ও ভারত এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচটি বিকেল ৪টায় সনি স্পোর্টস ১ চ্যানেলে সম্প্রচারিত হবে।

যেমনই দেখা যাচ্ছে, ২য় ওয়ানডেটিতে,

ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের একটি ম্যাচ রয়েছে,

যা রাত ১২টা ৩০ মিনিটে ফ্যানকোডে সম্প্রচারিত হবে।

ফুটবলের দিক থেকে,

বিশ্বকাপ ফুটবলের পুনঃপ্রচারের প্রথম ম্যাচ,

আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে,

এটি সকাল ১০টায় টি স্পোর্টসে সম্প্রচার হবে।

এছাড়া, পর্তুগাল ও স্পেনের ম্যাচটি হবে বেলা ১টায়,

এবং তারপর রাত ১২টায় এটি আবারও সম্প্রচারিত হবে টি স্পোর্টসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%