০৫:৩৯ পি.এম
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ফগার মেশিনে কীটনাশক স্প্রে এবং লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড় এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তিনি ফগার মেশিনে কীটনাশক স্প্রে করেন। দুই সপ্তাহব্যাপী এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।" তিনি আরও জানান, "ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকে মশক নিয়ন্ত্রণে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হলো।" তিনি উল্লেখ করেন, "এরআগে আমরা গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক র্যালি করেছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে আমরা নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।"
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম এবং উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন