১১:১৮ পি.এম
শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) পরিচালিত ক্যাডেট মেসের ২য় ব্যাচ শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে, উৎসবমুখর পরিবেশে, শহরের গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেস মিলনায়তনে প্রকাশ করা হয় এই অনুষ্ঠানের আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য প্রদান করেন ডপসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক শাহীন মিয়া, বিএসপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসাইন, ডিএসকের এমসিজিএল প্রজেক্টের কো-অর্ডিনেটর ডা. পারভীন আক্তার মিলি, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিশিষ্ট কবি এবং লেখক হাসান শরাফত, ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব.) এবং শিক্ষক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টেকনাফে পাচারের সময় নারীসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
ডপসের প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া নবীন শিক্ষার্থীদের ডপস পরিবারে আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, “ঘর ছেড়ে আসা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করা এবং তাদের সুশৃঙ্খল, দায়িত্বশীল এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই ডপসের মূল লক্ষ্য।”
এ সময় তিনি ডপসের দীর্ঘ পথচলার বিভিন্ন চ্যালেঞ্জ এবং দুঃসময়ে পাশে থাকা শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সম্মানিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেন।
আরও পড়ুন: রংপুরে ইয়াবাসহ যুবদল নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন