ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

নিজের শর্ত অনুযায়ী চুক্তিতে ইরান রাজি হবে না: ট্রাম্প


নিজের শর্ত অনুযায়ী চুক্তিতে ইরান রাজি হবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি করতে চায় ইরানের সঙ্গে, তাতে তেহরান কোনভাবেই রাজি হবে না। তিনি আরো বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।

সোমবার (১৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প মন্তব্য করেন, ‘তারা এমন কোনো চুক্তি করবে না, যেটাকে আমি প্রয়োজনীয় মনে করি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঠেকানো।

ট্রাম্প বলছেন, ‘আমরা সেখানে একটি কারণেই আছি। ইরান কোনভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’ তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন নিয়ে মন্তব্য করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের আগের হামলার কারণে ইরানের পারমাণবিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর পুনর্গঠনে দেশটির দীর্ঘ সময় লাগবে।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

আলাদা করে, জুনে ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার ৬০ দিনের মেয়াদ শেষ হয়েছে। ওই সমঝোতা লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করা এবং পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে একটি চূড়ান্ত চুক্তির হবে। কিন্তু দুই দেশের মধ্যে আলোচনা এখনো এগোয়নি। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ওই সমঝোতার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে না।

অন্যদিকে, ইরান পরিষ্কার জানিয়েছে, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সমঝোতার শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখবে। তেহরানের দাবি রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার, তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা সম্পদ ছাড় দেওয়া এবং সামরিক হুমকি ও অভিযান বন্ধ করার।

চুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যে ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে অবদান রাখা ওমানকে নিয়েও তিনি হুমকিমূলক মন্তব্য করেছেন। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও বেড়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ প্রসাধনসামগ্রী জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ প্রসাধনসামগ্রী জব্দ

শেরপুর, ১৮ আগস্ট ২০২৬ : জেলায় আজ শ্রীবরদী উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধন সামগ্রী) জব্দ করা হয়েছে।  

জব্দকৃত এসব প্রসাধন সামগ্রীর বাজার মূল্য আনুমানিক আটলাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

আজ মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে প্রসাধন সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব প্রসাধন সামগ্রীর বাজার মূল্য আনুমানিক প্রায় আটলাখ ৫০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।


 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানে গিয়ে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


বিদেশে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানে গিয়ে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ



বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি কথিত জনশক্তি রিক্রুটিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী তাদের বিদেশে পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠলেও প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স ও অনুমোদন আছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির কার্যালয়ের বাইরে দৃশ্যমান কোনো সাইনবোর্ড নেই। তবে অফিসের ভেতরে বিভিন্ন ধরনের সাইনবোর্ড লাগিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সাংবাদিকরা প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স দেখাতে চাইলে তা দেখাতে অনীহা প্রকাশ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে তালাশ বিডির সাংবাদিকরা ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেন। এ সময় প্রতিষ্ঠানের ভেতরে কথোপকথন ও পরিস্থিতির ভিডিও ধারণ করা হচ্ছিল।
ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে এক নারী সাংবাদিকের হাতে থাকা ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন/ক্যামেরা নিয়ে নেন। ঘটনাটি ঘটার সময় সেখানে পুলিশ প্রশাসনের সদস্যদের উপস্থিতিও দেখা যায়।
ভুক্তভোগীদের দাবি, বিদেশে পাঠানোর নামে নেওয়া টাকা ফেরত এবং প্রতিষ্ঠানের বৈধতা ও কার্যক্রমের বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হোক। একই সঙ্গে অনুমোদন ছাড়া কেউ বিদেশে কর্মী পাঠানোর নামে অর্থ সংগ্রহ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগের ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য এবং তাদের বৈধ লাইসেন্স/অনুমোদনের তথ্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রীর পর এবার ব্যবসায়ী হিসেবে সামিরা খান মাহি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


অভিনেত্রীর পর এবার ব্যবসায়ী হিসেবে সামিরা খান মাহি

অভিনেত্রী সামিরা খান মাহি এবার অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও তার যাত্রা শুরু করলেন। তিনি একটি গাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক এবং শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।

মাহির ব্যবসায়িক অঙ্গনে যাত্রা একেবারে নতুন নয়। তিনি প্রায় দুই বছর আগে থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন। এ পর্যন্ত তিনি ব্যবসার বিভিন্ন দিক বোঝার এবং কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা নেবার জন্য সময় নিয়েছেন। এবারই প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে নিজের ব্যাবসায়িক সম্পৃক্ততার কথা প্রকাশ করলেন।

নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের জন্য ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ির বিশাল সংগ্রহ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মাহির। প্রতিষ্ঠানটি চীন, জাপান এবং ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি আমদানি করবে। এছাড়া জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়িও আনার পরিকল্পনা রয়েছে।

মাহি জানিয়েছেন, তিনি ব্যবসাটিকে আন্তর্জাতিক পরিসরে পরিচালনার পরিকল্পনাও করেছেন। তার বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিকভাবে পরিচালিত হবে। অভিনয়ের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে মাহি অত্যন্ত আশাবাদী। দীর্ঘ সময় ধরে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও বোঝার পর তিনি এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন। ফলে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও অভিনেত্রীর নতুন পরিচয় যুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


এআইয়ের অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব ও অপব্যবহার রোধে নীতি নির্ধারণ এবং সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির এই আশীর্বাদ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমকে জনকল্যাণমুখী করতে না পারলে তা ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো মানবসভ্যতার জন্যই মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন’ শীর্ষক সংলাপের আয়োজন করে নরওয়ে সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

সেমিনারে ইউএনডিপি ও নরওয়ে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘ইনফরমেশন ইন্টিগ্রিটি বা তথ্যের সততা নিশ্চিত করা এবং সামাজিক সংহতি বজায় রাখার বিষয়টি এখন কেবল সফটওয়্যার প্রকৌশলী ও সামাজিক যোগাযোগমাধ্যমের টেক জায়ান্টদের একার বিষয় নয়। এটি আমাদের সম্পূর্ণ একটি নতুন ইকোসিস্টেমের দিকে নিয়ে যাচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের কাঠামোগত জটিলতা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অ্যালগরিদম ও প্ল্যাটফর্ম মূলত ব্যবসার উদ্দেশে পরিচালিত হয়, জনকল্যাণের জন্য নয়। সাধারণ মানুষের হাতের মুঠোয় থাকা ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমের এই ব্যবসায়িক স্বার্থ একত্রে এক জটিল বাস্তবতার জন্ম দিয়েছে। এই ইকোসিস্টেমের সুযোগ ও চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদকে সঙ্গে নিয়ে পথ চলার মাধ্যম আমাদেরই খুঁজে বের করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজকাল অনেক পেশাজীবী বা তরুণ নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা ব্যবহারের চেয়ে এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন, যা কাজের মৌলিকত্ব ও সততাকে ব্যাহত করছে। প্রযুক্তি আমাদের উদ্ভাবনী ক্ষমতা ও কাজের দক্ষতাকে বৃদ্ধি করবে ঠিকই, তবে তা যেন আমাদের চোরাবালির দিকে নিয়ে না যায়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। আইটি বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষের কান্ডজ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে নীতি নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ থেকে অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল ইকোসিস্টেমকে গণমুখী করার ক্ষেত্রে আন্তর্জাতিক ফোরাম ও জাতিসংঘের সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা আশা করেন তথ্যমন্ত্রী। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রক্রিয়ায় সব ধরনের নীতিগত সহায়তা প্রদান করবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধিবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%